Scrooling

মাদকের অবৈধ কারবার রুখতে জিরো টলারেন্স নীতি নিযেছে পশ্চিমবঙ্গ সরকার # অস্কার ক্লেইন মেডেল পেয়েছেন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অধ্যাপক অশোক সেন, পুরস্কারের মূল্য ২৮ কোটি ৫৭ লক্ষ টাকা # পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি রাজ্যের প্রাক্তন সাধারণ সম্পাদকের বাড়িতে


 

রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি রাজ্যের প্রাক্তন সাধারণ সম্পাদকের বাড়িতে 


Atanu Hazra 
Sangbad Prabhati, 28 November 2026

অতনু হাজরা, জামালপুর : শুক্রবার পূর্ব বর্ধমান জেলার জামালপুরের পাঁচড়া গ্রামে আসেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ এবং বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্য সভার সাংসদ শমীক ভট্টাচার্য। দুজনেই এসেছিলেন সুব্রত চট্টোপাধ্যায় -এর বাড়িতে।

চলতি মাসেই মাতৃহারা হয়েছেন বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক (সংগঠন) এবং আর এস এস এর অন্যতম রাজ্য কার্যকর্তা সুব্রত চট্টোপাধ্যায়। তাঁর গ্রামের বাড়িতে তাঁকে এবং তাঁর পরিবারবর্গকে সমবেদনা জানাতে একের পর এক বিজেপি নেতা ও মন্ত্রীরা আসেন। এমনকি মুখ্যমন্ত্রীও এসে সমবেদনা জানিয়ে গেছেন। ২৭ নভেম্বর তাঁর বাড়িতে উপস্থিত হন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ। আজ তাঁরা সুব্রত বাবুর বাড়িতে এসে তাঁর মায়ের ছবিতে মাল্য দান করে শ্রদ্ধা জানান। বেশ কিছুক্ষণ তাঁরা সুব্রত বাবুর বাড়িতে ছিলেন। বিজেপির রাজ্য সভাপতি ও মন্ত্রীকে দেখতে এলাকায় যথেষ্ট ভিড় লক্ষ্য করা যায়।