Scrooling

মাদকের অবৈধ কারবার রুখতে জিরো টলারেন্স নীতি নিযেছে পশ্চিমবঙ্গ সরকার # অস্কার ক্লেইন মেডেল পেয়েছেন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অধ্যাপক অশোক সেন, পুরস্কারের মূল্য ২৮ কোটি ৫৭ লক্ষ টাকা # পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রাইস প্রো-টেক এক্সপো ২০২৬ : দেশ-বিদেশের ৫০০টি স্টলে আধুনিক প্রযুক্তির বিপুল সমাহার বর্ধমানে


 

রাইস প্রো-টেক এক্সপো ২০২৬ : দেশ-বিদেশের ৫০০টি স্টলে আধুনিক প্রযুক্তির বিপুল সমাহার বর্ধমানে 

Jagannath Bhoumick 
Sangbad Prabhati, 28 November 2026

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : চাল ও খাদ্যশস্য প্রক্রিয়াকরণ শিল্পে আধুনিক প্রযুক্তির নতুন দিগন্ত খুলে দিতে শহর বর্ধমানের অদূরে সাই কমপ্লেক্সে শুরু হয়েছে বিশ্বমানের মানের রাইস মিল মেশিনারির প্রদর্শনী ‘রাইস প্রো-টেক এক্সপো ২০২৬’। আগামী ২৯ নভেম্বর পর্যন্ত চলবে এই মেগা এক্সপো। বিজনেস এম্পায়ার গ্রুপের উদ্যোগে এবং বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস্ অ্যাসোসিয়েশনের পরিচালনায় আয়োজিত এই প্রদর্শনীতে দেশ-বিদেশের বিভিন্ন সংস্থার অত্যাধুনিক প্রযুক্তি ও শিল্প সরঞ্জাম নিয়ে হাজির হয়েছেন উদ্যোক্তারা। এবারের প্রদর্শনীতে স্থান পেয়েছে প্রায় ৫০০টি স্টল।

২৭ নভেম্বর বিকেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করে এক্সপোর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী তাপস রায়, প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী অশোক কীর্তনীয়া এবং প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী তথা বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি আশিস কুমার পাল, কাটোয়া সাংগঠনিক জেলার সভাপতি মানিক রায়-সহ বহু বিশিষ্ট ব্যক্তি।

অনুষ্ঠানে বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস্ অ্যাসোসিয়েশনের সভাপতি রাজকুমার সাহানা ও সাধারণ সম্পাদক রামপ্রসাদ ঘোষ বক্তব্য রাখেন। সমগ্র অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশেষ উদ্যোগী ভূমিকা পালন করেন সংগঠনের সহ-সভাপতি অরিন্দম হাজরা, যুগ্ম সম্পাদক মৌলি শঙ্কর রায়, কোষাধ্যক্ষ হীরেন পাঁজা এবং বিজনেস এম্পায়ার গ্রুপের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর সুরেন্দ্র গুপ্তা-সহ অন্যান্য কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী তাপস রায় ও অশোক কীর্তনীয়া এই বিশাল আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। আয়োজকদের উদ্যোগের প্রশংসা করে তাঁরা জানান, এত বড় মাপের আন্তর্জাতিক প্রদর্শনী না দেখলে এর ব্যাপকতা উপলব্ধি করা সম্ভব হতো না। রাজ্যের অন্যান্য জেলাতেও এ ধরনের অত্যাধুনিক শিল্প প্রদর্শনীর আয়োজন করা যেতে পারে বলে তাঁরা অভিমত প্রকাশ করেন। পরে মন্ত্রীরা প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হন।

এই এক্সপোর অন্যতম আকর্ষণ হল চাল, গম, ময়দা, ডাল, বীজ ও অন্যান্য খাদ্যশস্য প্রক্রিয়াকরণের সর্বাধুনিক যন্ত্রপাতি। পাশাপাশি রয়েছে শস্য বাছাই, মিলিং, গুদামজাতকরণ, সংরক্ষণ, প্যাকেজিং এবং সহযোগী শিল্পের অত্যাধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম। দেশীয় সংস্থার পাশাপাশি বহুজাতিক ও আন্তর্জাতিক সংস্থাগুলিও তাদের আধুনিক মেশিনারি নিয়ে এই প্রদর্শনীতে অংশ নিয়েছে। ফলে রাইস মিল শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ী, উদ্যোক্তা ও প্রযুক্তিবিদদের কাছে এই এক্সপো নতুন প্রযুক্তি সম্পর্কে জানার পাশাপাশি ব্যবসায়িক যোগাযোগ ও বিনিয়োগের সুযোগও তৈরি করবে বলে মনে করা হচ্ছে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস্ অ্যাসোসিয়েশনের সভাপতি রাজকুমার সাহানা জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই এক্সপোর উদ্বোধন করার কথা থাকলেও গুরুত্বপূর্ণ অন্যান্য কর্মসূচির কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। তবে এবারের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের চারজন মন্ত্রীর উপস্থিতি তাঁদের কাছে বিশেষ প্রাপ্তি। আমন্ত্রণে সাড়া দিয়ে বহু বিশিষ্ট ব্যক্তিও অনুষ্ঠানে যোগ দিয়েছেন। দেশ-বিদেশের প্রায় ৫০০টি স্টলের সমাহারে এবারের এক্সপো সত্যিকার অর্থেই বিশ্বমানের রাইস মিল যন্ত্রাংশের এক সুবৃহৎ প্রদর্শনীতে পরিণত হয়েছে। সব দিক থেকেই এই মেলা সফল হবে বলে তাঁরা আশাবাদী।

শিল্প ও প্রযুক্তির মেলবন্ধনে বর্ধমানের বুকে এই আন্তর্জাতিক প্রদর্শনী শুধু রাইস মিল শিল্পের আধুনিকীকরণের পথকেই প্রশস্ত করবে না, রাজ্যের শিল্প ও বাণিজ্যিক ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দিশা দেখাবে—এমনটাই প্রত্যাশা উদ্যোক্তা মহলের।