Scrooling

মাদকের অবৈধ কারবার রুখতে জিরো টলারেন্স নীতি নিযেছে পশ্চিমবঙ্গ সরকার # অস্কার ক্লেইন মেডেল পেয়েছেন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অধ্যাপক অশোক সেন, পুরস্কারের মূল্য ২৮ কোটি ৫৭ লক্ষ টাকা # পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিরসা মুন্ডার জন্মজয়ন্তীতে জেলার জনজাতি গৌরব উৎসব মঞ্চ থেকে নানাবিধ সুবিধা প্রদান



বিরসা মুন্ডার জন্মজয়ন্তীতে জেলার জনজাতি গৌরব উৎসব মঞ্চ থেকে নানাবিধ সুবিধা প্রদান

Atanu Hazra 
Sangbad Prabhati, 15 November 2026

অতনু হাজরা, জামালপুর : সপ্তাহব্যাপী রাজ্য জুড়ে পালিত হচ্ছে জনজাতি গৌরব দিবস। ১১ নভেম্বর শুরু হওয়া এই উৎসব চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। আজ ধরতি আবার বিরসা মুন্ডার জন্মজয়ন্তীতে পূর্ব বর্ধমান জেলার আদিবাসী অনুষ্ঠানটি হয় জামালপুর ব্লকে। 

পাঁচড়া কিষাণ মান্ডিতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, জেলা শাসক শ্বেতা আগরওয়াল, জামালপুরের বিধায়ক অরুণ হালদার, পূর্বস্থলী উত্তরের বিধায়ক গোপাল চট্টোপাধ্যায়, অনগ্রসর কল্যাণ দপ্তরের জেলা প্রকল্প আধিকারিক সুমনা ব্যানার্জী, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ জয়রাম হেমব্রম,  জামালপুরের বিডিও পার্থ সারথী দে, ওসি পঙ্কজ নস্কর, স্বাস্থ্য আধিকারিক ডাঃ শঙ্খ শুভ্র দাস, এডিএ বিপাশা দাস, ব্লক বি সি ডব্লিউ অফিসার তারাপদ ঘোষ সহ অন্যান্যরা। 

বিরসা মুন্ডার ছবিতে মাল্য দান করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে বহু আদিবাসী মানুষজন আসেন এই অনুষ্ঠানে। উপস্থিত রাজ্যের প্রতিমন্ত্রী ও অন্যান্য অতিথিদের হাত দিয়ে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে নানা সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়। যেমন এস টি সার্টিফিকেট, সারথী প্রকল্পে সাইকেল, বয়ঃসন্ধি কালের মেয়েদের জন্য স্বাস্থ্য কিট, কৃষি দপ্তরের পক্ষথেকে চাষের সরঞ্জাম। প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে ছাগল সহ অন্যান্য জিনিসপত্র, ক্লাবগুলোকে ফুটবল ও ধামসা মাদল তুলে দেওয়া হয়। 

মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র বলেন, বিগত ৪৯ বছরে এই আদিবাসী মানুষ গুলোর জন্য কিছু করাই হয় নি। শুধু তাঁদের ব্যবহার করা হয়েছে। কিন্তু এই সরকার তাঁদের উন্নয়নের জন্য বদ্ধপরিকর। তাই আজ ঝাড়গ্রামে রাজ্যের মূল অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন আদিবাসীদের দাবি দাওয়া নয় তাঁদের অধিকার। সরকার তাঁদের জন্য যে সমস্ত প্রকল্প বা ব্যবস্থা করছেন তা এই মানুষগুলোর কাছে পৌঁছে দেবার দায়িত্ব যেমন সরকারের বা সরকারের আধিকারিকদের তেমনি তিনি সকল শুভ বুদ্ধিসম্পন্ন মানুষদেরও এগিয়ে আসার কথা বলেন। 

বিধায়ক অরুণ হালদার জেলা প্রশাসন কে ধন্যবাদ জানান জেলার এই অনুষ্ঠান জামালপুরে করার জন্য। দায়িত্ব পাবার পর থেকেই তাঁরা চেষ্টা করেছেন অনুষ্ঠানটিকে সুন্দর ভাবে সম্পন্ন করাতে। এখন থেকে যে যে সুবিধা এই আদিবাসী মানুষদের হাতে তুলে দেওয়া হলো সেটা তাঁদের সম্মান জানানো হলো। তাঁদের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটাই চান।

 এই অনুষ্ঠানের জন্য বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে নানা স্টল করা হয় ও আদিবাসী সমাজের মানুষদের হাতে তৈরি করা নানা হস্ত শিল্প প্রদর্শন করা হয়।