কালী পুজোয় শান্তি শৃঙ্খলার বজায় রাখতে তৎপর ব্লক প্রশাসন
Atanu Hazra
Sangbad Prabhati, 7 November 2026
Sangbad Prabhati, 7 November 2026
অতনু হাজরা, জামালপুর : রাত পোহালেই কালী পুজো। আর এই কালী পুজো যেন শান্তি শৃঙ্খলার সাথে সম্পন্ন হয় সে বিষয়ে তৎপর জামালপুর ব্লক প্রশাসন।
সেই জন্য শনিবার জামালপুরের বিডিও পার্থ সারথী দে ও জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পঙ্কজ নস্কর ব্লকের বড় পুজো মণ্ডপ গুলি ঘুরে দেখেন ও সেখানে কর্মকর্তাদের সাথে কথা বলেন। সকলকে সরকারি নিয়ম মেনে চলতে বলেন। শব্দ বাজি ও লাউড স্পিকার ব্যবহারের ও শান্তি পূর্ণ ভাবে বিসর্জনের বিষয়ে কথা বলেন। কয়েকটি বিসর্জনের ঘাটও ঘুরে দেখেন তাঁরা।


