Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সৃজনশীল লেখালেখিতে উৎসাহিত করতে ভারতীয় ডাক বিভাগের প্রশংসনীয় উদ্যোগ


 

সৃজনশীল লেখালেখিতে উৎসাহিত করতে ভারতীয় ডাক বিভাগের প্রশংসনীয় উদ্যোগ

Sangbad Prabhati, 28 October 2026

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের ভাবনা চিন্তার জায়গাটা ক্রমশঃ সংকুচিত করে দিচ্ছে। এই পরিস্থিতি ভাবিয়ে তুলেছে শিক্ষিত সমাজকে। বিষয়ের গভীরতা উপলব্ধি করে চিঠি লেখার অভ্যাস ফিরিয়ে আনা এবং ছাত্রছাত্রীদের সৃজনশীল লেখালেখিতে উৎসাহিত করতে ভারতীয় ডাক বিভাগের উদ্যোগে আয়োজিত হচ্ছে ‘ধাই আখর’ শীর্ষক জাতীয় পত্রলিখন প্রতিযোগিতা।

 এই প্রয়াসের প্রচারে উদ্যোগী হয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশন। সংস্থার উদ্যোগে বিভিন্ন স্কুল কলেজে এই প্রতিযোগীতায় অংশ গ্রহণের প্রচার করা হয়, তারই ফল স্বরূপ বিজয় নারায়ণ মহাবিদ্যালয়, গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ কালনা-১, পোলবা মহাবিদ্যালয়, তেহট্ট সদানন্দ মহাবিদ্যালয় এবং স্যার রাসবিহারী ঘোষ মহাবিদ্যালয়ের সর্বমোট শতাধিক ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদের লেখা চিঠি জমা দিয়েছে। 

সংস্থার পক্ষ থেকে সন্দীপন সরকার বলেন, “ডিজিটাল যুগে হাতে চিঠি লেখার অভ্যাস ক্রমশ কমে যাচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে ছাত্রছাত্রীদের ভাবনা, অনুভূতি ও সৃজনশীলতা প্রকাশের পাশাপাশি চিঠি লেখার ঐতিহ্যকে নতুন করে উৎসাহিত করার চেষ্টা করা হয়েছে, এবারের থিম ছিল - ধরিত্রী মা তথা প্রকৃতি মা কে রক্ষা করার অঙ্গীকারের চিঠি"।