নরেন্দ্র মোদীর 'জনসেবা থেকে রাষ্ট্রসেবা'র ২৫ বছর পূর্তিতে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট
Sangbad Prabhati, 8 October 2026
অতনু হাজরা, জামালপুর : সারা দেশ জুড় বিজেপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবা থেকে রাষ্ট্রসেবার ২৫ বছর পূর্তিতে এক মাস ধরে পালন করা হচ্ছে সেবা সংকল্প অভিযান। বিভিন্ন ধরনের অনুষ্ঠান যেমন বৃক্ষ রোপন, বস্ত্র দান, রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির করা হচ্ছে। আজ জামালপুরে বিজেপির ১ নং মণ্ডলের পক্ষ থেকে চারটি অঞ্চল কে নিয়ে চারদলীয় নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা তরুণ সংঘের মাঠে। ফাইনালে ওঠে পারাতল ১ ও পাঁচড়া অঞ্চল।
এই টুর্নামেন্টে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অরুণ হালদার, মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল, সাধারণ সম্পাদক প্রদীপ বাগ, খোকন ঢালী , জগবন্ধু ঘোষ, মহিলা নেত্রী হেনা রানী মন্ডল সহ অন্যান্যরা। ফাইনালে জয় লাভ করে পারাতল ১ নং অঞ্চল। বিজয়ী ও বিজিত দলের হাতে সুদৃশ্য দুটি বড় ট্রফি তুলে দেওয়া হয়। এছাড়াও ব্যক্তিগত নানা পুরস্কার দেওয়া হয়। প্রধান বাবু বলেন, তাঁদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীর জন্ম দিন উপলক্ষ্যে ১৭ সেপ্টেম্বর থেকে সারা দেশ জুড়ে দলীয় ভাবে নানা অনুষ্ঠান হচ্ছে। তাঁরাও সারা মাস ধরে বিভিন্ন প্রোগ্রাম করছেন।
আজ ৮ অক্টোবর তাঁরা তাঁর মণ্ডলের চারটি অঞ্চল নিয়ে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করলেন। খেলাধুলা যেমন শরীরকে ফিট রাখে তেমনি সকলের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে দৃঢ় করে। অংশ গ্রহণকারী চারটি দলকেই তিনি শুভেচ্ছা জানান।
এছাড়াও ৩ নং মণ্ডলের পক্ষ থেকে সেবা সংকল্প অভিযানে মন্ডল সভাপতি সন্তু শীলের উদ্যোগে গোপীকান্তপুর প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের আজ মাংস ভাত খাওয়ানো হয়। সন্তু বাবু বলেন সারা মাস জুড়ে তাঁরা নানা কাজ করছেন আজ এই স্কুলের বাচ্চাদের মাংস ভাত খাওয়ানোর ব্যবস্থা করেছেন তাঁরা। বাচ্চারাও খুব খুশী।



