Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

থানার উদ্যোগে আয়োজিত হলো বিজয়া সম্মিলনী


 

থানার উদ্যোগে আয়োজিত হলো বিজয়া সম্মিলনী

Atanu Hazra 
Sangbad Prabhati, 28 October 2026

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুর থানায় জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পঙ্কজ নস্কর ও অন্যান্য পুলিশ কর্মীদের পক্ষ থেকে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়। এই অনুষ্ঠান উপলক্ষ্যে উপস্থিত ছিলেন বিধায়ক অরুন হালদার, বিডিও পার্থ সারথী দে, বিএমওএইচ ডাঃ শঙ্খ শুভ্র দাস, বিএলআরও প্রত্যুষ বাগ, বিশিষ্ট সমাজসেবী প্রধান চন্দ্র পাল, সুরভী লতা মন্ডল, অসীম শীল, শুভঙ্কর মালিক, শান্তি মাল, জামালপুর কলেজের প্রিন্সিপাল ড. শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায় সহ সকল সরকারি দপ্তরের আধিকারিক, সাহিত্যিক, চিত্র শিল্পী থেকে সমাজের বিভিন্ন গুণী মানুষেরা। নাচ, গান সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। 

বিধায়ক অরুণ হালদার জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পঙ্কজ নস্কর সহ সকলকে ধন্যবাদ জানান এই অনুষ্ঠান করার জন্য তিনি উপস্থিত সকলকে বিজয়ার শুভেচ্ছা জানান। তিনি বলেন এবছর জামালপুরে প্রায় ৩১৬ টি পুজো কমিটি সরকারি অনুদান পেয়েছে আগামী বছর আরও ভালো ভাবে আনন্দের সঙ্গে সকলে মিলে দুর্গা পূজা করা হবে। তিনি বলেন, জেলার পুজোর মানচিত্রে জামালপুরের কলুপুকুর সর্বজনীন সেরা থিমের পুজোর জায়গা পেয়েছে। জামালপুরও যে পারে তা এবারে জামালপুর দেখিয়ে দিয়েছে। আগামীতে আরও বড় করে পূজা করা হবে। বিডিও পার্থ সারথী দে উপস্থিত সকলকে এবং পুলিশ প্রশাসনকে বিজয়ার শুভেচ্ছা জানান।