Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রাষ্ট্রীয় একতা দিবস পালনে ঐক্য ম্যারাথন দৌড় এর সঙ্গে সামাজিক সম্প্রীতি এবং নেশামুক্ত সমাজ গঠনের বার্তা


 

রাষ্ট্রীয় একতা দিবস পালনে ঐক্য ম্যারাথন দৌড় এর সঙ্গে সামাজিক সম্প্রীতি এবং নেশামুক্ত সমাজ গঠনের বার্তা

Sangbad Prabhati, 31 October 2026

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে পূর্ব বর্ধমানে রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হয়। পুর্ব বর্ধমান সাইক্লিং ক্লাব ও কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর অধীনস্ত মেরা যুব ভারত, পূর্ব বর্ধমান শাখার যৌথ উদ্যোগে এবং স্টার্ট আপ ফাউন্ডেশনের সহযোগিতায় রমনাবাগান বন্যপ্রাণী অভয়ারণ্যের সামনে দুই কিলোমিটার ঐক্য ম্যারাথনের আয়োজন করা হয়। 

ম্যারাথনের আগে অংশগ্রহণকারীরা রাষ্ট্রীয় একতা দিবসের শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক শ্বেতা আগরওয়াল, বিভাগীয় বনাধিকারিক সঞ্চিতা শর্মা, অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) অনুপ কুমার দত্ত, মেরা যুব ভারত-এর আধিকারিক সুজন ঠাকুর সহ অন্যান্যরা। আয়োজকরা ছাড়াও অংশ নেন বর্ধমান শ্রী রামাশীষ হিন্দি হাই স্কুল, বর্ধমান টাউন স্কুল সহ জেলার দুই শতাধিক যুব। পাশাপাশি, একই উদ্যোক্তাদের তরফে দিঘিরপুলের ক্যানভাস ড্রয়িং স্কুলে জাতীয় ঐক্য ও সংহতির ভাবনাকে কেন্দ্র করে পোস্টকার্ডে ছবি আঁকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

বিচারকের দায়িত্ব পালন করেন দেবজ্যোতি মণ্ডল। সেরা তিন শিল্পী কে পুরস্কৃত করা হয়। আয়োজকদের পক্ষ থেকে সন্দীপন সরকার বলেন, “পদযাত্রা, শপথ গ্রহণ ও সৃজনশীল কার্যকলাপের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে জাতীয় ঐক্য, সামাজিক সম্প্রীতি এবং নেশামুক্ত সমাজ গঠনের বার্তা পৌঁছে দেওয়াই লক্ষ্য , দেশের বিভিন্ন প্রান্তের মতন এখানেও এহেন কর্মসূচি হয়।” এদিন বর্ধমানে এক পৃথক অনুষ্ঠানে কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রক অধীনস্ত ফিট ইন্ডিয়া এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার উদ্যোগে ‘নেশামুক্ত যুব, বিকশিত ভারত’ কর্মসূচিও পালিত হয়। সেখানেও শপথ গ্রহণের পর ম্যারাথনের মাধ্যমে নেশামুক্ত সমাজ গঠনের বার্তা দেওয়া হয় ।

 উপস্থিত ছিলেন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিক পূজা রাওয়াত , অধ্যাপক রাজীব লোচন মহাপাত্র, ডঃ ওম শঙ্কর দুবে , পরিবেশ কর্মী পার্থ প্রতিম মিত্র , আয়োজকরা ছাড়াও অংশ নেয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এন.এস.এস. বিভাগ ও জেলার শতাধিক যুব‌। এই দৌড়ে ছেলে ও মেয়েদের মধ্যে সেরা হন যথাক্রমে শুভজিৎ টুডু ও বর্ষা চৌধুরী।