উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পদে ড. অসিত মন্ডল
Atanu Hazra
Sangbad Prabhati, 28 October 2026
Sangbad Prabhati, 28 October 2026
অতনু হাজরা : পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি হিসাবে দায়িত্ব নিয়েছেন ড. অসিত মন্ডল। তিনি বিজেপি টিচার্স সেলের রাজ্য কনভেনর। দায়িত্ব ভার নেওয়ার পর বিদ্যাসাগর ভবনে তাঁর সাথে দেখা করে সম্বর্ধনা জানালেন বিভিন্ন জেলা থেকে আগত বিজেপি টিচার্স সেলের প্রতিনিধিরা।
অন্য দিকে রাজ্য প্রাথমিক শিক্ষা সংসদের এড হক কমিটি গঠন হয়েছে। আজ সেই কমিটির সদস্যরা দীপক মন্ডল, পিন্টু পারুই সহ অন্যান্যরা এ পি সি ভবনে আগত শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন সমস্যার কথা শুনলেন এবং সমাধানের বার্তা দিলেন। দীপক বাবু বলেন আগামী দিনে শিক্ষক স্বার্থে তাঁরা কাজ করে যাবেন।


