জামালপুরে বিজেপি সংখ্যালঘু মোর্চার বিশেষ সভা
Sangbad Prabhati, 27 October 2026
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরের সারংপুরে বিজেপি সংখ্যালঘু মোর্চার বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন সংখ্যা লঘু সেলের জেলা নেত্রী নাসরিন খাতুন, বিজেপির জামালপুর ১ নং মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল, সাধারণ সম্পাদক প্রদীপ বাগ, সংখ্যা লঘু সেলের মন্ডল সভাপতি টগর শেখ, খোকন ঢালী সহ অন্যান্যরা। প্রধান বাবু বলেন সিপিএম, তৃণমূলের লোকেরা মানুষের কাছে মিথ্যা প্রচার করে বিভ্রান্ত করছে যে বিজেপি একটি সাম্প্রদায়িক দল। কিন্তু আজকের এই সভায় সংখ্যা লঘু সম্প্রদায়ের মানুষের উপস্থিতি প্রমাণ করে দিলো বিজেপি সবাইকে নিয়েই চলে। তাই তিনি বলেন এই সমস্ত গুরুত্বহীন নেতাদের কোথায় কেউ যেন কান না দেন। কারণ তাঁদের প্রধান মন্ত্রী বলেন সবকা সাথ সবকা বিকাশ।
নাসরিন দেবী বলেন নির্বাচনের আগে বিজেপি কে নিয়ে সিপিএম, তৃণমূল অনেক মিথ্যা প্রচার করেছিল এবং এখনও করছে তিনি উপস্থিত মানুষের উদ্দেশ্যে বলেন প্রায় ৬ মাস বিজেপি সরকার এসেছে ক'জন মুসলিম মানুষকে তাড়িয়ে দেওয়া হয়েছে? মসজিদের আজান বন্ধ করে দেওয়া হয়েছে কি? তাই মিথ্যা প্রচারে বিভ্রান্ত হতে বারণ করেন তিনি। এখন দল ক্ষমতায় তাই অনেকেই চাইছেন বিজেপিতে নেতা হবেন। কিন্তু তাঁদের জেনে রাখা উচিত এই দলের ইতিহাস। বুথ কর্মী আগে না হলে বিজেপিতে নেতা হওয়া যায় না।


