বিশ্ব পোলিও দিবস উপলক্ষে বর্ধমানে ওয়াকাথন ও সাইক্লোথন
Sangbad Prabhati, 24 October 2026
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বিশ্ব পোলিও দিবস উপলক্ষে পোলিও প্রতিরোধ ও টিকাকরণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ধমান পুলিশ লাইন থেকে বাদামতলা অরবিন্দ স্টেডিয়াম পর্যন্ত ওয়াকাথন ও সাইক্লোথনের আয়োজন করা হয়।
রোটারি ইন্টারন্যাশনাল, জেলা ৩২৪০-এর জোন ৩-এর সকল রোটারি ক্লাবের উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশন ও পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাবের সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে বর্ধমান শ্রী রামাশিস হিন্দি উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধিরাও অংশ নেন। উদ্বোধন করেন জেলার উপ-আরক্ষাধ্যক্ষ সুপ্রভাত চক্রবর্তী। উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক পলাশ চৌধুরী সহ অন্যান্যরা।
আয়োজকদের তরফে সন্দীপন সরকার বলেন, "ভারত ২০১৪ সালে পোলিওমুক্ত দেশের স্বীকৃতি পেলেও, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী আফগানিস্তান ও পাকিস্তানে এখনও বন্য পোলিও ভাইরাসের সংক্রমণ রয়েছে। প্রতিটি শিশুর সময়মতো টিকাকরণ নিশ্চিত করা এবং জনসচেতনতা বজায় রাখাই পোলিওমুক্ত বিশ্ব গড়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যুবদের মধ্যে এই বার্তায় হয় মানববন্ধনও ।”




