অরাজকতা হটাও দেশ বাঁচাও কর্মসূচিতে সুশীল সমাজের দোড়গোড়ায় বিধায়ক অরুণ হালদার
Sangbad Prabhati, 31 October 2026
অতনু হাজরা, জামালপুর : সারা দেশ জুড়ে বিজেপি অরাজকতা হটাও দেশ বাঁচাও কর্মসূচি পালন করছে। তারই অঙ্গ হিসাবে দেশের সমস্ত সাংসদ, বিধায়করা নিজের নিজের জায়গায় সুশীল সমাজের (শিক্ষক, সাহিত্যিক, চিকিৎসক সহ অন্যান্য) কাছে পৌঁছে যাচ্ছেন এই যে দেশের যুব সমাজকে বা জেন জি সম্প্রদায়কে ক্ষেপিয়ে তুলে দেশে একটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা হচ্ছে, নির্বাচন কমিশনের মত একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের মত ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে। প্রধানমন্ত্রীকে ভোট চোর বলা হচ্ছে এই বিষয়ে তাঁদের মতামত বা তাঁরা এই বিষয়টাকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখছেন সেই বিষয়ে মতামত জানান। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির জামালপুর ১ নং মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল ও সাধারণ সম্পাদক প্রদীপ বাগ সহ অন্যান্যরা।
বাস্তবিক ক্ষেত্রে দেখা গেল সকল সুশীল সমাজ দেশের সরকার বা প্রধানমন্ত্রী বা বিজেপির পক্ষেই কথা বলছেন। বিধায়ক অরুণ হালদার বলেন, যখন কর্ণাটক, তেলেঙ্গানা বা কেরালায় বিরোধীরা ভোটে জিতেছেন তখন কোনো সমস্যা নেই। তখন ভোট চুরির কোনো গল্প নেই। কিন্তু যখনই বিহারে, পশ্চিমবঙ্গে ভোটে জিতবে তখনই ভোট চুরির কথা চলে আসছে। সাধারণ অল্প বয়সী ছাত্র ছাত্রীদের ভুল বুঝিয়ে আন্দোলনের নামে যে অরাজকতা সৃষ্টি করতে চাইছে বিরোধীরা সেটা মানুষ বুঝে ফেলেছে। শনিবার তিনি জামালপুরের সুশীল সমাজের কাছ থেকে যথেষ্ঠ ভালো সাড়া পেয়েছেন বলে জানান।


