দুর্গাপুজো উপলক্ষে আয়োজিত মেলায় ফুভ সেফটি দপ্তরের অভিযান
Atanu Hazra
Sangbad Prabhati, 22 October 2026
Sangbad Prabhati, 22 October 2026
অতনু হাজরা, জামালপুর : মেলায় ফুড সেফটি দপ্তরের হানাদারি। তটস্থ খাবারের দোকান মালিকরা। উল্লেখ্য দুর্গা পূজা উপলক্ষ্যে বিভিন্ন পূজা মন্ডপে বসেছে মেলা ও খাবার দোকান। প্রচুর মানুষ সেই খাবার দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন। আজ নেতাজী অ্যাথলেটিক ক্লাবের পুজো উপলক্ষ্যে বসা সেই খাবার দোকানগুলোতে রেইড করলেন ফুড সেফটি অফিসার পাপিয়া মান্না। তাঁর সাথে ছিলেন জামালপুরের বিডিও পার্থ সারথী দে ও জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পঙ্কজ নস্কর।
প্রত্যেকটি দোকানে গিয়ে তাঁরা খাবারের মান খতিয়ে দেখেন ও কোনো ভাবেই খাবারের মান কোনো ভাবেই নিম্ন মানের না হয় সেদিকে যেন খেয়াল রাখেন দোকানদাররা। পুজোর মধ্যে বসা মেলায় এই ভাবে খাদ্যদপ্তরের আধিকারিকদের অভিযানের প্রশংসা করছেন সাধারণ মানুষ।


