নবনিযুক্ত ডিপিএসসি'র চেয়ারম্যানকে সংবর্ধনা
Atanu Hazra
Sangbad Prabhati, 13 October 2026
Sangbad Prabhati, 13 October 2026
অতনু হাজরা, বর্ধমান : রাজ্যের শিক্ষা দপ্তরের তরফে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার প্রাথমিক শিক্ষা সংসদের (ডিপিএসসি) চেয়ারম্যানের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। পূর্ব বর্ধমান জেলার ডিপিএসসি এর চেয়ারম্যান হয়েছেন শিব মনি সাউ। তাঁর নাম প্রকাশ হতেই তাঁকে সম্বর্ধনা দিতে উপস্থিত হলেন জেলা বিজেপি টিচার্স সেল। কনভেনর দীপক মণ্ডলের নেতৃত্বে রুদ্র প্রসাদ ব্যানার্জী, অরূপ মাঝি, রাজেশ কোনার, সুমন মন্ডল সহ জেলার শিক্ষক নেতারা তাঁকে উত্তরীয়, পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন। দীপক বাবু বলেন শিব মনি বাবু ডিপিএসসি'র চেয়ারম্যান হওয়ায় তাঁরা খুব খুশী। তাঁরা সাংগঠনিক ভাবে তাঁকে সম্বর্ধনা দিলেন এবং সব সময় তাঁকে সাহায্য ও তাঁর পাশে থাকার বার্তা দিলেন।

