প্রবীণ দিবস উপলক্ষে জীবনদ্বীপ বৃদ্ধাশ্রমে বার্ষিক অনুষ্ঠান
Atanu Hazra
Sangbad Prabhati, 12 October 2026
Sangbad Prabhati, 12 October 2026
অতনু হাজরা, জামালপুর : আজ বিশ্ব প্রবীণ দিবসে জামালপুরে পাঁচড়ায় জীবনদীপ বৃদ্ধাশ্রমের বার্ষিক অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজেপির ১ নং মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল। ছিলেন সাধারণ সম্পাদক প্রদীপ বাগ সহ বিশিষ্ট জনেরা। আজ সেখানে আবাসিক প্রবীণ নাগরিকদের বস্ত্র বিতরণ ও ফল মিষ্টি তুলে দেন।
প্রধান বাবু জীবন দ্বীপ বৃদ্ধাশ্রমের কর্মকর্তাদের ধন্যবাদ জানান এইরকম একটা মহান কাজ করার জন্য। তিনি নিজে আজকের এই বিশেষ দিনে সকল প্রবীণ মানুষদের আশীর্বাদ যেমন চান ঠিক তেমনি আশা প্রকাশ করেন এই বৃদ্ধাশ্রমের আবাসিক প্রবীণ মানুষদের আশীর্বাদ এখানের কর্মকর্তারাও পাবেন। তিনি তাঁদের পাশে থাকার বার্তা দেন।


