Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ইংরেজি মাধ্যম স্কুলের উদ্যোগে আয়োজিত হলো শিশু উৎসব ‘অঙ্কুরম’


 

ইংরেজি মাধ্যম স্কুলের উদ্যোগে আয়োজিত হলো শিশু উৎসব ‘অঙ্কুরম’

Sk Samsuddin 
Sangbad Prabhati, 11 October 2026

সেখ সামসুদ্দিন, মেমারি : দেবীপক্ষের প্রারম্ভে উৎসবের আবহকে আরও আনন্দময় করে তুলতে মেমারি ক্রিস্টাল মডেল স্কুল প্রাঙ্গণে সাড়ম্বরে আয়োজিত হয় শিশু উৎসব ‘অঙ্কুরম’। বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ ও প্রকাশের লক্ষ্যেই আয়োজিত হয় এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রি-নার্সারি থেকে আপার কে জি, এই প্রাক-প্রাথমিক বিভাগের ছোট্টরা নাচ, গান, আবৃত্তি ও ক্ষুদ্র নাটিকা পরিবেশনের মাধ্যমে তাদের অসাধারণ প্রতিভা প্রদর্শন করে উপস্থিত দর্শক ও অভিভাবকদের মুগ্ধ করে।উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের চেয়ারম্যান ড. সৌভিক রায় চৌধুরী, প্রিন্সিপাল অরুণকান্তি নন্দী সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ। বক্তব্য রাখতে গিয়ে প্রিন্সিপাল শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশ নিশ্চিত করতে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে স্কুলের সুদূরপ্রসারী নানা পরিকল্পনা ও আশার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অভিভাবকদের উপস্থিতিতে ‘শিশু মনস্তত্ত্ব’ বিষয়ক একটি বিশেষ আলোচনা সভা।(শতাব্দী দাস একজন মানসিক স্বাস্থ্য পেশাদার, পুনর্বাসন বিশেষজ্ঞ এবং সার্টিফাইড ক্যারিয়ার কাউন্সেলর। তিনি বর্তমানে ভারত সরকারের সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের অধীনস্থ স্বামী বিবেকানন্দ জাতীয় পুনর্বাসন প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠানের অধীনে ইম্ফলের কম্পোজিট রিজিওনাল সেন্টারে পুনর্বাসন কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।) কোমলমতি শিশুদের মনস্তাত্ত্বিক বিকাশ, সঠিক প্রতিপালন এবং শিক্ষার পরিবেশ তৈরিতে এই আলোচনা অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা পালন করে।

পুরো অনুষ্ঠান ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণ, স্থানীয় অধিবাসী এবং অভিভাবকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। সার্বিকভাবে, শিক্ষামূলক ও সাংস্কৃতিক এই প্রয়াসটি সকলের ভূয়সী প্রশংসা অর্জন করে।