কলেজ পরিচালন কমিটিতে শিক্ষাবিদ দীপক মন্ডল
Atanu Hazra
Sangbad Prabhati, 9 October 2026
Sangbad Prabhati, 9 October 2026
অতনু হাজরা, জামালপুর : পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজগুলোতে রাজ্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে সরকার মনোনীত ব্যক্তিদের কলেজ পরিচালন সমিতির সদস্য হিসাবে নাম দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমানের ড: ভূপেন্দ্রনাথ দত্ত স্মৃতি মহাবিদ্যালয়ে পরিচালন সমিতির সরকার মনোনীত সদস্য হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ দীপক মন্ডল। তিনি দীর্ঘ দিন শিক্ষার সাথে যুক্ত আছেন। দীপক বাবু সরকার কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন সরকার যে দায়িত্ব তাঁকে দিয়েছেন তিনি তা যথাযথ ভাবে পালন করার চেষ্টা করবেন। এই দায়িত্ব পেয়ে তিনি খুব খুশি হয়েছেন। প্রচুর মানুষ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন বলে তিনি জানান।

