আয়ুষ্মান আরোগ্য মন্দিরের উদ্বোধনে বিধায়ক
Sadhan Mondal
Sangbad Prabhati, 6 October 2026
Sangbad Prabhati, 6 October 2026
সাধন মন্ডল, বাঁকুড়া : গ্রামীন স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে ভারত সরকারের ন্যাশনাল হেলথ মিশন (NHM)-এর অধীনে পরিচালিত আয়ুষ্মান আরোগ্য মন্দির-এর শুভ উদ্বোধন হলো আজ তালডাংরা বিধানসভার লক্ষ্মীসাগর অঞ্চলের অলকাধারা গ্রামে। এই স্বাস্থ্যকেন্দ্রটির শুভ উদ্বোধন করেন তালডাংরা বিধানসভার বিধায়ক সৌভিক পাত্র। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিমলাপাল ব্লক স্বাস্থ্য আধিকারিক রামাশীষ টুডু এবং বিশিষ্ট সমাজসেবী জীবন দালাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকার মানুষজন। অলকাধারা ও পার্শ্ববর্তী এলাকার মানুষের কাছে সহজলভ্য ও প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই আয়ুষ্মান আরোগ্য মন্দির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন বিধায়ক সৌভিক পাত্র।

