জাতির জনকের জন্মদিনে ইউনাইটেড ফুটবল এসোসিয়েশনের ফুটবল টুর্নামেন্ট
Sangbad Prabhati, 2 October 2026
অতনু হাজরা, জামালপুর : জাতির জনকের জন্মদিনে সাহাপুর ইউনাইটেড ফুটবল এসোসিয়েশনের পরিচালনায় সাহাপুর খেলার মাঠে ১৬ দলীয় নক আউট শহীদ অরবিন্দ সরকার ও সঞ্জীব মুদি স্মৃতি চ্যালেঞ্জ কাপ শুরু হলো আজ। এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জামালপুরের বিধায়ক অরুন হালদার ও ১ নং মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল। গোলে বল শট করেন বিধায়ক এবং গোলকিপার হয়ে টা সেভ করেন প্রধান চন্দ্র পাল। ছিলেন মন্ডল সাধারণ সম্পাদক প্রদীপ বাগ, খোকন ঢালী সহ অন্যান্যরা। আজ উদ্বোধনী দিনে মুখোমুখী দুই দল হুগলির জাহের মিলন গাঁওতা ও পূর্ব বর্ধমানের আই কে স্টার ফুটবল একাডেমি। প্রায় দেড় মাস ধরে চলবে এই প্রতিযোগিতা। ফাইনাল খেলা হবে ১৪ ই নভেম্বর। বিরতিত্তে উপস্থিত অতিথীদের বরণ করে নেওয়া হয়। পরে তাঁরা খেলোয়াড়দের সাথে পরিচিত হন। ক্লাবের পক্ষ থেকে বিধায়ক অরুন হালদারের হাত দিয়ে মাঠের চৌ হদ্দির মধ্যে একটি আমগাছ বসানো হয়। বিধায়ক বলেন বর্তমান রাজ্য সরকার খেলা ধুলার বিষয়ে আগের সরকারের থেকে অনেক বেশি সচেতন। তিনি এই ক্লাবের খেলা উদ্বোধন করতে এসে বিস্মিত হয়েছেন কারণ এই গ্রামবাংলায় মানুষ ১০ টাকা করে টিকিট কেটে এই খেলা দেখতে এসেছেন। এর থেকেই বোঝা যাচ্ছে মানুষের মধ্যে কতটা আবেগ আছে এই খেলার জন্য। তিনি এই ক্লাবের শ্রীবৃদ্ধি কামনা করেন।

