Atanu Hazra
Sangbad Prabhati, 1 October 2026
Sangbad Prabhati, 1 October 2026
অতনু হাজরা, জামালপুর : প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে ১ মাস ধরে চলছে সেবা সংকল্প অভিযান। এই সেবা সংকল্প অভিযানে সরকারি ও দলীয় ভাবে নানা সেবামূলক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। পূর্ব বর্ধমানের জামালপুরে আজ এই সেবা সংকল্প অভিযানে জামালপুরের বিধায়ক অরুণ হালদার ও বিডিও পার্থ সারথী দে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে সেখানে ভর্তি থাকা রুগী ও প্রসূতি মায়েদের হাতে ফলের প্যাকেট তুলে দেন। তাঁদের সাথে ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ শঙ্খ শুভ্র দাস। অরুণ বাবু বলেন মোদীজীর জন্মদিন উপলক্ষ্যে সারা মাস ব্যাপী যে সেবা সংকল্প অভিযান চলছে তাতে তাঁরা বিভিন্ন সেবা মূলক কাজ করে যাচ্ছেন। আজ তিনি ও বিডিও সাহেব এসে জামালপুর হাসপাতালে রোগীদের হাতে ফলের প্যাকেট তুলে দিলেন এবং সকলের দ্রুত সুস্থতা কামনা করলেন।

