Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব অভিযান



 বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব অভিযান 

Jagannath Bhoumick 
Sangbad Prabhati, 1 October 2026

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : জাতীয় সেবা প্রকল্পের বর্ধমান রাজ কলেজ ইউনিটের উদ্যোগে ১ অক্টোবর নেশামুক্ত যুব অভিযানের অংশ হিসেবে কার্জন গেট থেকে বর্ধমান রেলওয়ে স্টেশন পর্যন্ত একটি সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়। আয়োজকদের তরফে ড. ওম শঙ্কর দুবে জানান, কর্মসূচির উদ্দেশ্য ছিল যুবসমাজের মধ্যে নেশামুক্ত ও সুস্থ জীবনযাপন, সামাজিক দায়বদ্ধতা এবং বর্ধমানের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের সমন্বয়কারী ড. রাজীব লোচন মহাপাত্র, যোগ প্রশিক্ষক প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়, ফিট ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের রাজ্য সাইকেল কর্তা সন্দীপন সরকার এবং ক্রীড়াবিদ শশী কুমার শর্মা। অতিথিবৃন্দ খেলাধুলা, যোগব্যায়াম ও শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনের মাধ্যমে নেশা থেকে দূরে থাকার গুরুত্ব তুলে ধরেন।

 অংশগ্রহণকারীরা নেশামুক্ত যুব সংকল্প গ্রহণ করেন এবং নেশামুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা নেওয়ার অঙ্গীকার করেন। ঐতিহ্য পদযাত্রার মাধ্যমে একদিকে বর্ধমানের ঐতিহ্য সম্পর্কে সচেতনতা তৈরি হয়, অন্যদিকে যুবসমাজের মধ্যে নেশামুক্ত জীবন ও সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।