Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Prime Minister নরেন্দ্র মোদীর সেবা সমর্পণের ২৫ বছর পূর্তি : বর্ধমান টাউন হলে আশীর্বাদের প্রদীপ প্রজ্জ্বলন


 

Prime Minister নরেন্দ্র মোদীর সেবা সমর্পণের ২৫ বছর পূর্তি : বর্ধমান টাউন হলে আশীর্বাদের প্রদীপ প্রজ্জ্বলন 


Jagannath Bhoumick 
Sangbad Prabhati, 17 September 2026

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেবা সমর্পণের ২৫ বছর পূর্তি ও তাঁর ৭৬ তম জন্মদিন উপলক্ষে আশীর্বাদের প্রদীপ প্রজ্জ্বলন করা হলো বর্ধমান টাউন হলে। রাজ্যজুড়ে জনকল্যাণমূলক পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ১৭ সেপ্টেম্বর, পূর্ব বর্ধমান জেলায় এই মহতী অনুষ্ঠানের মাধ্যমে ‘সেবা সংকল্প অভিযান’-এর সূচনা হলো। নাগরিকদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি বিভিন্ন প্রকল্পে তাঁদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এই অভিযানের প্রধান উদ্দেশ্য। 

পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ও রাজ্য সরকারের সমস্ত দপ্তরের যৌথ তত্ত্বাবধানে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। ‘আশীর্বাদের প্রদীপ’ প্রজ্বলন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই জনকল্যাণমূলক অভিযানের শুভ সূচনা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, পূর্ব বর্ধমানের জেলা শাসক শ্বেতা আগারওয়াল, জেলা পুলিশ সুপার পুষ্পা, বিভাগীয় বনাধিকরিক সঞ্চিতা শর্মা, অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) অনুপম চ্যাটার্জী, অতিরিক্ত জেলা শাসক (শিক্ষা ও জেলা পরিষদ) প্রতীক সিং সহ জেলার অন্যান্য পদস্থ আধিকারিকরা।

রাজ্যের মন্ত্রী তথা বর্ধমান দক্ষিণের বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্র বলেন, ভারতের লোকপ্রিয় ও যশশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জীর পথ প্রদর্শনে আমাদের এগিয়ে চলা, তাঁর আদর্শ ও নেতৃত্বে দেশ আজ অগ্রগামী সকল ক্ষেত্রেই। ভারতের এই প্রগতিকে তিনি আরও এগিয়ে নিয়ে যান, দেশকে বিকশিত করুন এবং এই উন্নয়নের পথ সুদৃঢ় করুন।

জানা যায়, ১৭ সেপ্টেম্বর প্রতিটি বিধানসভা কেন্দ্রে প্রায় ৫০ হাজার প্রদীপ জ্বালানোর সুব্যবস্থা করা হয়, যা এই আয়োজনের সামাজিক অন্তর্ভুক্তির দিকটি তুলে ধরে। ২০২৬ সালের ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী ৭ অক্টোবর পর্যন্ত রাজ্যজুড়ে চলবে এই ‘সেবা সংকল্প অভিযান’। পূর্ব বর্ধমান জেলার সমস্ত পুরসভা, ব্লক প্রশাসন এবং অন্যান্য সরকারি দপ্তর গুলিকে সমন্বিতভাবে এই কর্মসূচি সফল করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া ১৭ সেপ্টেম্বর যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জীর জন্মদিন উপলক্ষ্যে মিঠাপুকুর সোনার কালি বাড়িতে হোম যজ্ঞ করা হয় এবং এক হাজার প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।

এদিন সন্ধ্যায় বর্ধমান কার্জন গেটের সামনে বর্ধমান পৌরসভার পক্ষ থেকে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে নরেন্দ্র মোদীর সেবা সমর্পণের ২৫ বছর পূর্তি ও তাঁর ৭৬ তম জন্মদিন পালন করা হয়।

বিজেপির জেলা শিক্ষক সংগঠনের পক্ষ থেকে প্রদীপ প্রজ্জ্বলন ও পায়েশ ও মিষ্টি বিতরণের মাধ্যমে নরেন্দ্র মোদীজীর সেবা সমর্পণের ২৫ বছর পূর্তি ও তাঁর ৭৬ তম জন্মদিন উদযাপন করা হয়। বিজেপির জেলা শিক্ষক সংগঠনের কনভেনর দীপক মন্ডল সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন।