জন্মদিনে বিদ্যালয়ে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচনে মন্ত্রী
Sangbad Prabhati, 26 September 2026
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বাংলার নবজাগরণের পুরোধা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৭ তম জন্মদিনে তাঁর আবক্ষ মূর্তি উন্মোচন করলেন পশ্চিমবঙ্গের শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। শনিবার বর্ধমানে কাঞ্চননগর এলাকায় বেলপুকুর জিএসএফপি বিদ্যালয়ে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। মন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন শিক্ষা জগতের বিশিষ্টজন।
এদিনের সুন্দর অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন মন্ত্রী মৌমিতা বিশ্বাস। তিনি বলেন, বিদ্যালয়ের স্নেহের ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের জন্য রইল অনেক শুভেচ্ছা ও আশীর্বাদ। তোমরাই আগামী দিনের আলোকবর্তিকা, শিক্ষা, মানবিকতা ও কর্মের মাধ্যমে দেশকে আরও উজ্জ্বল করে তুলবে।



