Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরের চৌবেরিয়া সেতুর উদ্বোধন : মুখ্যমন্ত্রীকে বিজেপি মন্ডল সভাপতির ধন্যবাদ


 

জামালপুরের চৌবেরিয়া সেতুর উদ্বোধন : মুখ্যমন্ত্রীকে বিজেপি মন্ডল সভাপতির ধন্যবাদ 


Atanu Hazra 
Sangbad Prabhati, 25 September 2026

অতনু হাজরা, জামালপুর : আজ পূর্ব বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে পূজা দিয়ে পুলিশ লাইনে সভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকে তিনি সাধারণ মানুষের স্বার্থে একাধিক ঘোষণা করেছেন। তার মধ্যে ভার্চুয়ালি তিনি জামালপুরের চৌবেরিয়া পুলের উপর নবনির্মিত সেতুরও উদ্বোধন করেন। তার সভা থেকে ফেরার পথে জামালপুর এক নম্বর মন্ডলের মন্ডল সভাপতি প্রধানচন্দ্র পাল কর্মী সমর্থকদের নিয়ে সেই ব্রিজের উপর হেঁটে স্লোগান দিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন। 

তিনি এটাকে একটা ঐতিহাসিক দিনও বললেন তাদের গর্বের মুখ্যমন্ত্রী যে সেতুর উদ্বোধন করেছেন সেই দিনই তারা সেই ব্রিজের উপর দিয়ে হাঁটলেন। এরই পাশাপাশি আজ দলীয়ভাবে বেশ কিছু সাংগঠনিক জেলার সভাপতি পদে রদবদল করা হয়েছে। কাটোয়া সাংগঠনিক জেলা সভাপতি দায়িত্ব পেয়েছেন মানিক রায়। মিছিল থেকে তারা নবনির্বাচিত কাটোয়া সাংগঠনিক জেলা সভাপতি মানিক রায়ের নামে জয়ধ্বনি দেন। প্রধান বাবু বলেন দলের নির্দিষ্ট সিস্টেমেই এই সভাপতি পরিবর্তন হয়েছে। মানিক রায় দলের দীর্ঘদিনের কর্মী তিনি কর্মীদের অত্যন্ত কাছের । সকল কর্মীর কথা শোনেন অতএব এই ধরনের একজন মানুষ সভাপতি হওয়ায় সংগঠন নিশ্চিতভাবে আরও এগিয়ে যাবে বলে তিনি মনে করছেন।