বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মাতার মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Sangbad Prabhati, 25 September 2026
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মাতার চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করে পুজো দিলেন পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রথম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সর্বমঙ্গলা মাতার মন্দিরে পুজো দিলেন।
বর্ধমানবাসী খুবই খুশি। ইতিপূর্বে পশ্চিমবঙ্গের কোনও মুখ্যমন্ত্রী সর্বমঙ্গলা মাতার মন্দিরে আসেন নি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে আরতিও করেন।
মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের ক্যাবিনেট মিনিস্টার ক্ষুদিরাম টুডু, প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, বিজেপির রাজ্য নেত্রী রাধারাণী সাহা সহ অন্যান্যরা। সর্বমঙ্গলা মাতার মন্দিরের প্রধান পুরোহিত অরুণ ভট্টাচার্য মুখ্যমন্ত্রীকে সর্বমঙ্গলা মাতার আশির্বাদী মালা ও মায়ের সিঁদুরের টীকা পরিয়ে দেন।
সর্বমঙ্গলা মন্দির ট্রাষ্ট কমিটির সম্পাদক আইনজীবী সঞ্জয় ঘোষ মুখ্যমন্ত্রী কে সর্বমঙ্গলা মন্দির ক্যাম্পাসে শিব মন্দিরে নিয়ে যান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শিব মন্দিরেও পুজো দিয়েছেন।







