সেবা সঙ্কল্পে মানসিক বিকাশ ও চরিত্র গঠনে নাটক, রঙ্গোলি, অঙ্কন প্রতিযোগিতা
Sangbad Prabhati, 23 September 2026
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : রাজ্য সরকারের আয়োজিত সেবা সঙ্কল্প অভিযানে বুধবার ছিল নাটক, রঙ্গোলি, অঙ্কন, বক্তৃতা ইত্যাদি প্রদর্শন ও প্রতিযোগিতা। কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে এ সবকিছুই যথাযথ ভাবে আয়োজিত হয়। "পৃথিবী আবার শান্ত হবে" নাটকে অভিনয়ে ছিল সপ্তম ও অষ্টম শ্রেণি ছাত্রছাত্রীরা। তাৎপর্য ছিল মানুষের মধ্যে আবার কর্তব্য বিশ্বাস আশা ইত্যাদি ফিরিয়ে আনতে হবে। তবে পৃথিবী আবার পরিবেশবান্ধব শান্ত সুন্দর হবে। বিকশিত ভারত ২০৪৭ এই বিষয়ে বক্তৃতা দেয় নবম শ্রেণির ছাত্রীরা। অষ্টম শ্রেণির ছাত্রীরা রঙ্গোলিতে সরকারের বিভিন্ন প্রকল্পের রূপায়ণ করে। কোন রকম রাসায়নিক ছাড়া শুধু প্রাকৃতিক উপাদানে সমৃদ্ধ এই বর্ণময় শিল্প সকলের দৃষ্টি আকর্ষণ করে।
শিক্ষিকা সুনীতা সাহা বলেন, পাঁচজন সেরা রঙ্গোলিশিল্পীর নাম পরের পর্যায়ে পাঠানো হবে।
রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক তথা বিদ্যালয়ের প্রধানশিক্ষক ড সুভাষচন্দ্র দত্ত বলেন, প্রথাগত শিক্ষার পাশাপাশি এই জাতীয় প্রতিযোগিতা ও অংশগ্রহণ ছাত্রছাত্রীদের অন্তর্নিহিত প্রতিভা বিকাশের সহায়ক। সেবামূলক বিভিন্ন ভাবনা কম বয়স থেকে ওদের সামনে আদর্শ হয়ে উঠুক এই কামনা করি এবং জাতীয় শিক্ষানীতি আদর্শ পরিপূর্ণ হোক।
এদিনের সমগ্র অনুষ্ঠান দীপ্তসুন্দর মুখোপাধ্যায় এর নির্দেশনায় পরিচালনা করেন সুনিতা ম্যাডাম এবং সংরক্ষণ করেন অনিমেষ বাবু।



