বিজেপির জামালপুর ১নং মন্ডলের উদ্যোগে রক্তদান শিবির
Sangbad Prabhati, 22 September 2026
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে ১ নং মণ্ডলের পক্ষ থেকে সেলিমাবাদ গ্রামে তরুণ সংঘের মাঠের কাছে করা হলো একটি রক্তদান শিবির। এই শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল, জেলা নেত্রী হেনা রানী মন্ডল, মন্ডল সম্পাদক মনীমোহন মন্ডল, বর্ষীয়ান নেতা খোকন ঢালী, বিভিন্ন শক্তিকেন্দ্র প্রমুখ ইন্দ্রজিৎ বসু, মহাদেব রায়, দেবু মাঝি সহ অন্যান্যরা।
৫৯ জন রক্তদাতা রক্তদান করেন। পুরুষদের সাথে মহিলা রক্তদাতাও ছিল চোখে পড়ার মতো। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় টেরিজা মেমোরিয়াল হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের হাতে। প্রধান বাবু বলেন, 'তাঁদের অত্যন্ত প্রিয় ও বিশ্বনেতা প্রধানমন্ত্রী মোদীজির জন্মদিন উপলক্ষ্যে সারা মাস জুড়ে নানা অনুষ্ঠান করা হচ্ছে আজকের রক্তদান শিবির তারই একটি অঙ্গ।' দিকে দিকে তাঁদের এই রক্তদান শিবির ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্ত সংকট মেটাতে কাজে দেবে।
প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে চারা গাছ তুলে দিয়ে সবুজায়ন বা পরিবেশ রক্ষার বার্তা দেওয়া হয়।



