Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার : প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নেই


 

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার : প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নেই 


Atanu Hazra 
Sangbad Prabhati, 21 September 2026

অতনু হাজরা, জামালপুর : সোমবার থেকে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। পূর্ব বর্ধমানের জামালপুরে ৫ টি সেন্টারে চলছে এই পরীক্ষা তার মধ্যে দুইটি মেন ভেন্যু ও তিনটি সাব ভেন্যু। পাঁচড়া সেন্টারে ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন জামালপুর ১ নং মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল। মহিলা নেত্রী হেনা রানী মন্ডল, খোকন ঢালী ও মোহন মন্ডল সহ অন্যান্যরা। ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে তাঁদের হাতে গোলাপ ফুল, পেন ও পানীয় জলের বোতল তুলে দেওয়া হয়। প্রধান বাবু বলেন তাঁর মণ্ডলের তিনটি সেন্টার হয়েছে। সব সেন্টারেই এদিন ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা জানানো হচ্ছে। তিনি ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে তাঁদের সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যত কামনা করেন। 

জামালপুর হাই স্কুলে জামালপুর থানার পক্ষ থেকে ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে তাঁদের হাতে পেন তুলে দেন জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পঙ্কজ নস্কর ও এস আই সুজিত মজুমদার। প্রতিটি সেন্টারেই বিভিন্ন দিনে জামালপুর থানার ওসি পঙ্কজ বাবুর উদ্যোগে ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা জানানো হবে। 

এক নং মণ্ডলের পক্ষ থেকে শক্তি কেন্দ্র প্রমুখ ইন্দ্রজিৎ বসু ও দেবু মাঝির উদ্যোগে ছাত্র ছাত্রীদের হাতে গোলাপ ফুল, পানীয় জলের বোতল ও একটি করে পেন তুলে দেওয়া হয়। ইন্দ্রজিৎ বাবু বলেন তাঁদের মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পালের নির্দেশে তাঁরা ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা জানালেন। জামালপুরের ৪ নং মণ্ডলের পক্ষ থেকে বেড়ুগ্রাম এ জি সি বি বিদ্যাপিঠে ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে তাদের হাতে একটি করে পেন ও ক্যাডবেরি তুলে দেন মন্ডল সভাপতি শুভঙ্কর মালিক, শক্তি কেন্দ্র প্রমুখ উজ্জ্বল রায় সহ অন্যান্যরা। শুভঙ্কর বাবু বলেন এরাই আগামী দিনের ভবিষ্যত। তাই এদের তাঁরা শুভেচ্ছা জানালেন।