বিকশিত ভারত ২০৪৭ ও সেবা সংকল্প অভিযান
Sangbad Prabhati, 17 September 2026
অতনু হাজরা, জামালপুর : বিকশিত ভারত ২০৪৭ ও সেবা সংকল্প অভিযান প্রকল্পে আজ ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজীর জন্মদিনে সারা দেশ জুড়ে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জামালপুর ব্লক অফিসে সকাল থেকেই নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। করা হয় অন্নপূর্ণা দিবস। সন্ধ্যায় জামালপুরে দামোদর নদীর উপর আশীর্বাদের প্রদীপ অনুষ্ঠানের জন্য লাইট দিয়ে সাজানো হয়। সমস্ত ব্রিজ জুড়ে প্রদীপ জ্বালানো হয়। উপস্থিত ছিলেন বিধায়ক অরুন হালদার, বিডিও পার্থ সারথী দে, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পঙ্কজ নস্কর সহ রামকৃষ্ণ চক্রবর্তী, সৌমেন হাজরা, টুম্পা চ্যাটার্জী, প্রধান চন্দ্র পাল, সুরভী লতা মন্ডল, সন্তু শীল, শুভঙ্কর মালিক সহ অন্যান্যরা। ফানুস ওড়ানো হয়। বিধায়ক নিজে প্রদীপ জ্বালান ও ফানুস ওড়ান। ব্রিজের দুধারে অসংখ্য মোটর সাইকেল থেকে সাধারণ মানুষ এই সুন্দর অনুষ্ঠানের আনন্দ উপভোগ করেন। জামালপুর ১ নং মন্ডল সভাপতি অফিসে মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পালের উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালন করা হয়।
পুরো মন্ডল অফিস লাইট দিয়ে সাজিয়ে দেওয়া হয়। বিধায়ক অরুণ হালদার এখানে উপস্থিত হয়ে মোদী জীর ছবিতে মাল্যদান করেন। কয়েকশ মানুষ এখানে সমবেত হন এবং এই অনুষ্ঠানে অংশ নেন। মোদীজীর জন্মদিন উপলক্ষ্যে সকলকে পায়েস খাওয়ানো হয়। ১ নং মণ্ডলের আরাশুলে একটি অনুষ্ঠান করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক অরুন হালদার, মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল, সাধারণ সম্পাদক প্রদীপ বাগ, জিতেন ডকাল সহ অন্যান্যরা।




