Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিজেপি টিচার্স সেলের শিক্ষক সম্মাননা

 


বিজেপি টিচার্স সেলের শিক্ষক সম্মাননা 


Atanu Hazra 
Sangbad Prabhati, 12 September 2026

অতনু হাজরা, বর্ধমান : পূর্ব বর্ধমান জেলা বিজেপি টিচার্স সেলের পক্ষ থেকে আজ বর্ধমান টাউন হলে শিক্ষক সম্মাননা ২০২৬ অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন বিজেপি টিচার্স সেলের জেলা সভাপতি দীপক মন্ডল। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ তা, সাধারণ সম্পাদক দেবজ্যোতি সিংহ রায়, ভাতারের বিধায়ক সৌমেন কার্ফা, এবছর জাতীয় শিক্ষকের সম্মান প্রাপ্ত শিক্ষক পলাশ চৌধুরী, বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার অফিস সম্পাদক ড. আশীষ ধারা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অনুপম বসু, ড. সায়ন্তন দে সরকার, ইতিহাসবিদ ড. সর্বজিৎ যশ, বিজ্ঞানী অভিষেক সাহা সহ জেলার একঝাঁক নেতৃত্ব। 

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। উপস্থিত কয়েকজন অবসর প্রাপ্ত শিক্ষকদের আলাদা করে সম্মানিত ও সংবর্ধিত করা হয়। পলাশ বাবু যিনি আমাদের জেলার গৌরব তাঁকেও সম্বর্ধনা দেওয়া হয়। 

অভিজিৎ বাবু তাঁর বক্তব্যে শিক্ষকদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, নিজেদের মধ্যে ইগো ছেড়ে সকলে এক হয়ে স্কুলগুলোতে কাজ করার আহ্বান জানান। তিনি আগের সরকারের সমালোচনা করে বলেন সেই সরকারের ভয়ে অনেক জাতীয়তাবাদী মানসিকতার শিক্ষক বিজেপি টিচার্স সেলে যোগদান করতে পারেন নি। এখন সকলে আসছেন এটা খুব ভালো ব্যাপার। নতুন ও পুরনো সকলকে এক হয়ে কাজ করার কথা বলেন। 

দীপক বাবু বলেন দল ক্ষমতায় এসেছে তাই এখন সকল জাতীয়তাবাদী মানসিকতার শিক্ষক শিক্ষিকাদের এক হয়ে বিজেপি টিচার্স সেলের ছত্র ছায়ায় আসার আহ্বান জানান। তিনি বলেন, স্কুল কলেজে আবার আগের মত পড়ার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। শিক্ষক ছাত্র সম্পর্ককে আগের জায়গায় ফিরিয়ে আনতে হবে। সরকারের পাশে থেকে দলের নির্দেশে তাঁরা সকলকে নিয়ে কাজ করতে চান। তাঁদের ডাকে সাড়া দিয়ে আসার জন্য জেলা সভাপতি সহ সকলকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আজকের এই অনুষ্ঠানে জেলা থেকে প্রচুর সংখ্যায় শিক্ষক শিক্ষিকা যোগদান করেন।