Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিশাল মিছিল জামালপুরে


 

মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিশাল মিছিল জামালপুরে 

Atanu Hazra 
Sangbad Prabhati, 8 September 2026

অতনু হাজরা, জামালপুর : একদিকে জামালপুরের ৬৬ হাজারের বেশী মহিলার একাউন্টে অন্নপূর্ণা যোজনার সাম্মানিক, ১২৫ দিনের কাজের শুরু, মানুষের হাতে আয়ুষ্মান ভারতের কার্ড ও ১৫০০ করে বার্ধক্য ভাতা প্রদানের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে জামালপুর বিজেপির ১ নং মণ্ডলের পক্ষ থেকে মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পালের নেতৃত্বে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়। কয়েক হাজার মহিলা এই মিছিলে অংশ নেন। 

মিছিলটি শুরু হয় চৌবেড়িয়া পুল থেকে এবং চৌবেড়িয়া বাজারে গিয়ে শেষ হয়। সেখানে একটি পথসভা করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল, সাধারণ সম্পাদক প্রদীপ বাগ, বর্ষীয়ান নেতা খোকন ঢালী, ২ নং মণ্ডলের প্রাক্তন সভাপতি তথা জেলা নেতা জগবন্ধু ঘোষ, মহিলা নেত্রী হেনা রানী মন্ডল, টুম্পা ঢল সহ অন্যান্যরা। মিছিল থেকে দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও জামালপুরের বিধায়ক অরুণ হালদারের নামে জয়ধ্বনি দেওয়া হয়। 

প্রধান বাবু বলেন সবে তিন থেকে চার মাস বয়স একটি সরকারের। সেই সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী ভোটের আগে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা সবই তিনি পূরণ করছেন। অন্নপূর্ণা যোজনা ৩০০০ করে টাকা সাম্মানিক রাজ্যের মহিলাদের তিনি দিয়েছেন। এরই সাথে ১০০ দিনের কাজ কে নতুন রূপে ১২৫ দিনের করে চালু করেছেন, তাঁর প্রতিশ্রুতি মত ৬০ বছরের ঊর্ধ্বে সকলেই ১৫০০ করে টাকা বার্ধক্য ভাতা পাচ্ছেন, আয়ুষ্মান ভারতের কার্ড তিনি তুলে দিয়েছেন মানুষের হাতে, গ্রামের প্রত্যেকটি ক্লাবকে দুর্গা পূজার জন্য ১ লক্ষ করে টাকা দিচ্ছেন। এরকম মুখ্যমন্ত্রী তিনি আগে কখনও দেখেনি বলে তিনি জানান। এছাড়াও তিনি আলাদা করে বিধায়ক অরুণ হালদারের কথা বলেন। তাঁদের অত্যন্ত প্রিয় বিধায়ক তাঁর নিরলস প্রচেষ্টায় জামালপুরের মানুষ আজ এই পরিষেবা গুলো পাচ্ছেন। এর জন্য তিনি বিধায়ক অরুণ হালদারকে ধন্যবাদ জানান।