Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিজ্ঞানের আলোয় খুদেদের মন, বর্ধমানে জমজমাট আন্তঃপ্রাথমিক কুইজ


 

বিজ্ঞানের আলোয় খুদেদের মন, বর্ধমানে জমজমাট আন্তঃপ্রাথমিক কুইজ 

Sangbad Prabhati, 4 September 2026

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : খুদে পড়ুয়াদের মনে বিজ্ঞানের প্রতি ভালোবাসা ও কৌতূহল তৈরি করা এবং তাঁদের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তোলার লক্ষ্যে অভিনব উদ্যোগ নিল বর্ধমানের স্বেচ্ছাসেবী সংগঠন ‘মিলিত প্রয়াস’। সংগঠনের উদ্যোগে শুক্রবার বর্ধমান আদর্শ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল জেলা ভিত্তিক আন্তঃপ্রাথমিক বিদ্যালয় কুইজ প্রতিযোগিতা।

জেলার বিভিন্ন প্রান্তের মোট ১৬টি বিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগীদের সঙ্গে বিদ্যালয়ের গাইড শিক্ষক এবং কয়েকজন অভিভাবকও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সম্পূর্ণ প্রতিযোগিতাটি অডিও-ভিজুয়াল পদ্ধতিতে পরিচালিত হওয়ায় খুদে পড়ুয়াদের মধ্যে ছিল বাড়তি উৎসাহ ও উদ্দীপনা।

সংস্থার সম্পাদক ও কুইজ মাস্টার প্রতনু রক্ষিত জানান, ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদী চিন্তাভাবনা, প্রশ্ন করার মানসিকতা এবং বিজ্ঞানচেতনা তৈরি করাই ‘মিলিত প্রয়াস’-এর অন্যতম লক্ষ্য। শুধুমাত্র পাঠ্যবইয়ের মধ্যে বিজ্ঞানকে সীমাবদ্ধ না রেখে বিভিন্ন আকর্ষণীয় কর্মসূচির মাধ্যমে শিশুদের বিজ্ঞানের সঙ্গে পরিচয় করানোর চেষ্টা করা হচ্ছে।

সংস্থার সহ-সভাপতি অশোক কুমার সরকার জানান, এই অভিনব কুইজ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন প্রাক্তন সিনিয়র সায়েন্টিস্ট অমীয় কুমার কালিদহ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান নবকুমার মণ্ডল, বর্ধমান সায়েন্স সেন্টারের সায়েন্টিফিক অফিসার দেবাশীষ ধর এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রাজীব লোচন মহাপাত্র। বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি প্রতিযোগীদের উৎসাহ আরও বাড়িয়ে দেয়।

প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী বিদ্যালয়ের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি আসন্ন শিক্ষক দিবস উপলক্ষে ‘মিলিত প্রয়াস’-এর পক্ষ থেকে বর্ধমান আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর কুমার দে-এর হাতে বিদ্যালয়ের অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকা পড়ুয়াদের ব্যবহারের জন্য বেশ কিছু জ্যামিতি বক্স তুলে দেওয়া হয়।

খুদে পড়ুয়াদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, বিজ্ঞানভিত্তিক প্রশ্নোত্তর এবং আধুনিক অডিও-ভিজুয়াল উপস্থাপনার সমন্বয়ে গোটা অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত। আয়োজকদের মতে, এই ধরনের উদ্যোগের মাধ্যমে আগামী প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও যুক্তিবাদী চিন্তার প্রসার ঘটানো সম্ভব। সব মিলিয়ে ‘মিলিত প্রয়াস’-এর এই উদ্যোগ বর্ধমানের শিক্ষামহলে এক ভিন্ন মাত্রা যোগ করেছে।