Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বর্ধমান দক্ষিণে বিধায়ক কার্যালয়ের শুভ উদ্বোধন


 

বর্ধমান দক্ষিণে বিধায়ক কার্যালয়ের শুভ উদ্বোধন



Sangbad Prabhati, 2 September 2026

ডিজিটাল ডেস্ক রিপোর্ট সংবাদ প্রভাতী : ২ সেপ্টেম্বর বুধবার বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিধায়ক তথা রাজ্যের শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীমতী মৌমিতা বিশ্বাস মিশ্রের বিধায়ক কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। 

ফিতে কেটে বিধায়ক কার্যালয়ের উদ্বোধন করেন পদ্মশ্রী কার্তিক মহারাজ। উপস্থিত ছিলেন বর্ধমান রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী অজ্ঞেয়ানন্দজী মহারাজ সহ ভারত সেবাশ্রম সঙ্ঘের স্বামীজী মহারাজ সহ পূর্ব বর্ধমানের মেমারির বিধায়কর মানব গুহ, কালনার বিধায়ক সিদ্ধার্থ মজুমদার সহ অন্যান্যরা।

 পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতা সন্দীপ নন্দী, বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ তা এবং অন্যান্য জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি বিশেষ মাত্রা পায়।

বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র মানুষের আস্থা, ভালোবাসা ও আশীর্বাদে এলাকার মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন।