Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পথ নিরাপত্তা বিষয়ে বিদ্যালয়ে হাতেকলমে শিবির


 

পথ নিরাপত্তা বিষয়ে বিদ্যালয়ে হাতেকলমে শিবির 


Sangbad Prabhati, 29 September 2026

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সেবা সঙ্কল্পে মঙ্গলবার কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে শিক্ষক বাসুদেব মণ্ডলের তত্ত্বাবধানে সড়ক নিরাপত্তা বিষয়ে ছাত্রছাত্রীদের সচেতনতার পাঠ দেওয়া হল। সামগ্রিক বিষয়টি অনিমেষ বর্মন চিত্রায়িত করেন এবং অভিজ্ঞ শিক্ষক দীপ্ত সুন্দর মুখোপাধ্যায় লিপিবদ্ধ করেন। বিশেষ করে রাস্তায় চোখকান খোলা রাখা, বাম দিক ধরে যাওয়া, সিগনালে লাল হলুদ সবুজ আলোর ব্যবহার মেনে চলা, ওভারটেকের নিয়ম জানা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়।

শিক্ষিকা সুনীতা সাহা জানান, ছোটরা যাতে বিপদের শিকার না হয়, তার জন্য এই সচেতনতা বিশেষ জরুরি। এই শহরে অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, এবং তার ছাত্রছাত্রীরা পথে বেরোয়। কেউ হেঁটে, কেউ সাইকেলে, কেউ বা বাইকস্কুটিতে। ছোটবড় দুর্ঘটনা হয়ে চলেছে, যদিও তা দুঃখের। আমরা চেষ্টা করছি যাতে এদের পথ ব্যবহারের ন্যূনতম প্রশিক্ষণ দেওয়া যায় এবং এরা নিরাপদ থাকে।

জাতীয় শিক্ষক তথা বিদ্যালয়ের প্রধানশিক্ষক ড সুভাষচন্দ্র দত্ত বলেন, ভারতে সবথেকে বেশি মানুষ মারা যায় সড়ক দুর্ঘটনায়। এটি একরকম অভিশাপ বলা চলে। আমরা চাইলে বিদ্যালয়ে পাঠক্রমে অন্তর্ভুক্ত করে, প্রশিক্ষিত হয়ে, নিয়ম মেনে, সংযত থেকে দুর্ঘটনা কমিয়ে আনতে পারি।