টেঙাবেরিয়া গ্রাম বিজেপির উদ্যোগে রক্তদান শিবির
Sangbad Prabhati, 2 August 2026
অতনু হাজরা, জামালপুর : জামালপুর ২ নং মণ্ডলের টেঙাবেরিয়া গ্রাম বিজেপির উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হলো রবিবার। এই মহতী রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত হয়েছিলেন জামালপুরের বিধায়ক অরুণ হালদার। ছিলেন বিজেপির জামালপুর ২ নং মন্ডল সভাপতি সুরভী মন্ডল, ১ নং মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল, দীর্ঘ দিনের লড়াকু নেতা তথা প্রাক্তন মন্ডল সভাপতি ও পঞ্চায়েত সদস্য জগবন্ধু ঘোষ, তাপস চ্যাটার্জী সহ অন্যান্যরা।
বিধায়ক বলেন একবছর ধরে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর জন্ম জয়ন্তী বর্ষ পালন করা হচ্ছে। তারই জন্য পার্টির পক্ষ থেকে সারা বছর রক্তদান শিবির সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এই রক্তদান শিবির করার জন্য তিনি ২ নং মণ্ডলকে ধন্যবাদ জানান। কারণ এই রক্ত ব্লাড ব্যাংক গুলিতে রক্ত সংকট মেটাবে। অনেক মুমূর্ষু মানুষের প্রাণ বাঁচাবে।
এই রক্তদান শিবিরে অনেক সংখ্যা লঘু মানুষ রক্তদান করেছেন। জগবন্ধু বাবু বলেন মোট ৬০ জন রক্তদাতা রক্তদান করেছেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হাতে ব্লাড ব্যাঙ্কের হাতে।




