Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কর্মী সমর্থকদের নিয়ে বাবা তারকনাথের মাথায় জল ঢাললেন বিজেপির মন্ডল সভাপতি


 

কর্মী সমর্থকদের নিয়ে বাবা তারকনাথের মাথায় জল ঢাললেন বিজেপির মন্ডল সভাপতি 


Atanu Hazra 
Sangbad Prabhati, 3 August 2026

অতনু হাজরা, জামালপুর : নিজের মণ্ডলের কর্মী সমর্থকদের নিয়ে সদলবলে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তারকেশ্বরে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে গেলেন জামালপুরের বিজেপির ১ নং মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল। 

প্রায় শতাধিক কর্মীদের নিয়ে বৈদ্যবাটির নিমাইতীর্থ ঘাট থেকে গঙ্গাজল তুলে পায়ে হেঁটে পৌঁছে যান তারকেশ্বরের বাবা তারকনাথ মন্দিরে। সেখানে সকলের সাথে লাইন দিয়ে বাবা তারকনাথের মাথায় জল ঢালেন। 

প্রধান বাবু বলেন রাজ্য সরকার তারকেশ্বর এর এই শ্রাবণী মেলাকে জাতীয় স্বীকৃতি দিয়েছেন। মেলার ব্যবস্থপনা অত্যন্ত ভালো। সোমবার বাবার মাথায় জল ঢেলে সকলের মঙ্গল কামনা করলেন বলে তিনি জানান।