Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জাতীয় ক্রীড়া দিবসে পরিবেশবান্ধব খেলাধুলা এবং মানবিক মূল্যবোধের বার্তা দিল স্টার্ট আপ ফাউন্ডেশন



জাতীয় ক্রীড়া দিবসে পরিবেশবান্ধব খেলাধুলা এবং মানবিক মূল্যবোধের বার্তা দিল স্টার্ট আপ ফাউন্ডেশন


Sangbad Prabhati, 29 August 2026

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : জাতীয় ক্রীড়া দিবস ২০২৬ উপলক্ষে স্টার্ট আপ ফাউন্ডেশনের উদ্যোগে ভিনসেন্ট এরিনা স্পোর্টস টার্ফে আয়োজিত হল সুরেশ চৌধুরী মেমোরিয়াল মেন্স ফুটবল ট্রফি (আন্তঃকলেজ) এবং তপতী মিত্র মেমোরিয়াল উইমেন্স ফুটবল ট্রফি (আন্তঃস্কুল)। খেলাধুলার পাশাপাশি পরিবেশ রক্ষা এবং প্রাণীদের প্রতি সহমর্মিতার বার্তা দেওয়াই ছিল এই আয়োজনের অন্যতম বিশেষ দিক। অনুষ্ঠানের মূল বার্তা ছিল— “প্লে উইথ প্ল্যান্ট-বেসড স্পোর্টস ইকুইপমেন্ট, অ্যাডপ্ট কমপ্যাশন”।

পুরুষদের বিভাগে প্রথম সেমিফাইনালে মেমারিকে হারিয়ে ফাইনালে ওঠে বি.বি. কলেজ। অন্যদিকে মঙ্গোলকোট গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয় পোলবা মহাবিদ্যালয়। ফাইনালে শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল টানটান উত্তেজনা। প্রথমার্ধে বি.বি. কলেজের আমির ও তানভীর একটি করে গোল করেন। পোলবা মহাবিদ্যালয়ের রাহুল একটি গোল করে ব্যবধান কমান। দ্বিতীয়ার্ধে আবার গোল করেন তানভীর। শেষ পর্যন্ত বি.বি. কলেজ ৩–১ গোলে পোলবা মহাবিদ্যালয়কে হারিয়ে সুরেশ চৌধুরী মেমোরিয়াল মেন্স ফুটবল ট্রফি ২০২৬ জিতে নেয়।

মহিলাদের বিভাগে প্রথম সেমিফাইনালে শ্রী রামাশিস হিন্দি হাই স্কুলকে হারিয়ে ফাইনালে ওঠে সগরাই অ্যাথলেটিক ক্লাব। অন্যদিকে উদয়পল্লী স্পোর্টস অ্যাকাডেমিকে পরাজিত করে ফাইনালে পৌঁছয় উদয়পল্লী হাই স্কুল। ফাইনাল ম্যাচে প্রথমার্ধেই সগরাই অ্যাথলেটিক ক্লাবের উর্মিলা কিস্কু ও মল্লিকা টুডু একটি করে গোল করেন। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত খেলেন শারাবণী হাঁসদা। তিনি পরপর দুটি গোল করেন। মল্লিকা টুডুও আরও একটি গোল করেন। শেষ পর্যন্ত সগরাই অ্যাথলেটিক ক্লাব ৫–০ গোলে উদয়পল্লী হাই স্কুলকে হারিয়ে তপতী মিত্র মেমোরিয়াল উইমেন্স ফুটবল ট্রফি ২০২৬-এর চ্যাম্পিয়ন হয়।

আয়োজকদের পক্ষ থেকে পার্থ প্রতিম মিত্র বলেন, “খেলা শুধু জয়-পরাজয়ের বিষয় নয়, খেলা মানুষের মধ্যে শৃঙ্খলা, দলগত কাজ, দায়িত্ববোধ এবং সহমর্মিতা তৈরি করে। আমরা চাই খেলাধুলার সঙ্গে পরিবেশের প্রতি দায়িত্ব এবং প্রতিটি প্রাণীর প্রতি সহানুভূতির বার্তাও তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে। তাই আমাদের এই উদ্যোগের মূল ভাবনা।

জাতীয় ক্রীড়া দিবসের এই আয়োজনের মাধ্যমে তরুণ খেলোয়াড়দের প্রতিভার বিকাশের পাশাপাশি পরিবেশবান্ধব খেলাধুলা এবং মানবিক মূল্যবোধের এক সুন্দর বার্তা তুলে ধরল স্টার্ট আপ ফাউন্ডেশন।