ব্লক যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে রাখী বন্ধন উৎসব
Sangbad Prabhati, 28 August 2026
অতনু হাজরা, জামালপুর : সারা রাজ্যের সাথে পূর্ব বর্ধমানের জামালপুরে ব্লক ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে ব্লক অফিসের সামনে রাখী বন্ধন উৎসব পালন করা হলো। উপস্থিত ছিলেন বিডিও পার্থ সারথী দে, ব্লক যুব আধিকারিক শুভাশীষ সরকার, অনুপম চ্যাটার্জী, ছিলেন সমাজকর্মী প্রধান চন্দ্র পাল, প্রদীপ বাগ, খোকন ঢালী সহ অন্যান্যরা। রাস্তায় পথ চলতি সকল মানুষকে হাতে রাখী পরিয়ে দিয়ে তাদের চকলেট ও লাড্ডু খাওয়ানো হয়।
বিডিও পার্থ সারথী দে বলেন, সরকারী নির্দেশ মেনে এই অনুষ্ঠান করা হলো। রাখী বন্ধন হচ্ছে সৌভাতৃত্ব বোধের অনুষ্ঠান। সকলের মধ্যে সৌভাতৃত্ববোধ দৃঢ় হোক ও অটুট থাকুক। প্রধান বাবু বলেন রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এই রাখী বন্ধন অনুষ্ঠান করা হলো। সকলে সকলের হাতে সৌভাতৃত্বের রাখী পরিয়ে দেয়। সকলে মিলে একসাথে এক হয়ে থাকার বার্তা দেন তিনি।



