জামালপুরে মহা সমারোহে পালিত হলো ৮০ তম স্বাধীনতা দিবস
Sangbad Prabhati, 15 August 2026
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে মহা সমারোহে সম্মান ও শ্রদ্ধার সঙ্গে ৮০ তম স্বাধীনতা দিবস পালন করা হয়। ব্লকের বিভিন্ন, সরকারী প্রতিষ্ঠান, বিদ্যালয়, বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংস্থায় জাতীয় পতাকা উত্তোলিত হয়। জামালপুর ব্লক অফিসে সকালেই জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক অরুন হালদার ও বিডিও পার্থ সারথী দে। ছিলেন জামালপুর ১ নং মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা দিয়ে পুরো ব্লক অফিস সাজানো হয়। জামালপুর থানায় প্যারেড সহযোগে জাতীয় পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত আধিকারিক পঙ্কজ নস্কর।
জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পতাকা উত্তোলন করেন স্বাস্থ্য আধিকারিক শঙ্খ শুভ্র দাস। ব্লকের বিভিন্ন বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, প্রভাত ফেরী সহ নানা অনুষ্ঠান করা হয়। সংগঠন নামে একটি স্বেচ্ছা সেবী সংস্থা স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অঙ্কন প্রতিযোগিতা ও কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা প্রদান করে। জামালপুর ১ নং মন্ডল ঝুলন তলায় নিজের মন্ডল পার্টি অফিসে পতাকা উত্তোলন করেন মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল। ছিলেন সাধারণ সম্পাদক প্রদীপ বাগ সহ অন্যান্য নেতৃত্ব। স্বাধীনতা দিবস উপলক্ষে পার্টি অফিস ও তার সংলগ্ন জায়গা সুন্দর ভাবে সাজানো হয়।
৪ নং মণ্ডলের অন্তর্গত আনগুনা উচ্চ বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি শুভঙ্কর মালিক। তিনি বলেন তাঁর মণ্ডলের বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন ক্লাবে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালন করা হয়।



