Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

একাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা, খুশির জোয়ারে আবির খেলায় মাতলেন মহিলারা


 

একাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা, খুশির জোয়ারে আবির খেলায় মাতলেন মহিলারা

Atanu Hazra
Sangbad Prabhati, 19 August 2026

অতনু হাজরা, জামালপুর : রাজ্যের মহিলাদের ব্যাঙ্ক একাউন্টে ঢুকতে শুরু করেছে অন্নপূর্ণা যোজনার টাকা। ইতিমধ্যেই বহু মহিলার একাউন্টে টাকা ঢুকেছে। পূর্ব বর্ধমানের জামালপুরে বেশিরভাগ আবেদনকারী মহিলাদের একাউন্টে ঢুকলো অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা। আর এতে খুশী হয়ে মহিলারা রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে আবির খেলায় মেতে উঠলেন। একে অপরকে মিষ্টি মুখ করিয়ে দিলেন তাঁরা। 

জামালপুরের বিধায়ক অরুণ হালদার বলেন এই রকম মুখ্যমন্ত্রী তিনি জীবনে কখনও দেখেন নি। তিনি বলেন, তিনি গর্বিত যে এমন একজন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তিনি কাজ করতে পারছেন। তিনি তাঁর বিধানসভার সকল অন্নপূর্ণাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তাঁদের সরকারের সাথে থাকার আবেদন করেন। তিনি বলেন এই সমস্ত অসহায় গ্রামের মা বোনেদের এই টাকার খুব প্রয়োজন ছিল। 

এবিষয়ে জামালপুর ১ নং মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল বলেন, বিরোধীরা অনেকে অনেক কথা বলেছেন এই অন্নপূর্ণা যোজনা নিয়ে। কিন্তু তাঁদের সরকারের মুখ্যমন্ত্রী যে কথা দেন সেই কথা রাখেন। অনেকে হয়তো বিভ্রান্ত হয়েছিলেন। কারণ প্রচুর ভুয়ো নাম ছিল সেগুলো ঝাড়াই বাছাই করতে একটু সমস্যা হয়েছে। কিন্তু সরকার তাঁর প্রতিশ্রুতি পূরণে বদ্ধ পরিকর। তিনি সমস্ত মা বোনেদের অভিনন্দন জানান।