বিধায়কের নির্দেশে বর্ষায় দুর্গতদের পাশে বিজেপির মন্ডল সভাপতি
Sangbad Prabhati, 18 August 2026
অতনু হাজরা, জামালপুর : ঝম ঝম করে এক নাগাড়ে বৃষ্টি পড়ে যাচ্ছে। আকাশে দুর্যোগের ঘনঘটা। এই অবস্থাতে বসে নেই জামালপুর বিজেপির ১ নং মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল। বিধায়কের নির্দেশে তিনি এই বৃষ্টি মাথায় করে নিজের মণ্ডলের বিভিন্ন গ্রামে যাচ্ছেন যাদের মাটির বাড়ি অবস্থা খারাপ তাঁদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন এবং যাদের প্রয়োজন আছে বা ঘরে জল পড়ছে, দেওয়াল ভেঙে পড়েছে তাদের হাতে ত্রিপল তুলে দিচ্ছেন।
আজ পাঁচড়া অঞ্চলের শিমুল ডাঙায় বেশ কয়েকটি বাড়িতে গিয়ে ত্রিপল তুলে দেন। তাঁর সাথে ছিলেন মণ্ডলের সাধারণ সম্পাদক প্রদীপ বাগ, বর্ষীয়ান নেতা খোকন ঢালী সহ অন্যান্যরা। প্রধান বাবু বলেন আগের সরকার এমন উন্নয়ন করে গেছে যে এখনও এই মানুষগুলোর থাকার মত ভালো ঘর নেই। তিনি বলেন তাঁদের প্রিয় বিধায়কের নির্দেশে তিনি বিভিন্ন গ্রামে ঘুরছেন এবং অসহায় মানুষদের পাশে দাঁড়াবার চেষ্টা করছেন। আজ শিমুল ডাঙায় তিনি বেশ কয়েকটি বাড়িতে গিয়ে পরিবারের মানুষদের হাতে ত্রিপল তুলে দেন।



