Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

হর ঘর তেরঙ্গা কে সামনে রেখে বিরাট বাইক র‍্যালি


 

হর ঘর তেরঙ্গা কে সামনে রেখে বিরাট বাইক র‍্যালি

Atanu Hazra 
Sangbad Prabhati, 14 August 2026

অতনু হাজরা, জামালপুর : ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাজ্য জুড়ে নানা কর্মসূচির মাঝে ১৪ আগস্ট জামালপুর ১ নং মণ্ডলের পক্ষ থেকে এক বিরাট মোটর সাইকেল র‍্যালী করা হয় মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পালের নেতৃত্বে। এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক প্রদীপ বাগ, বর্ষীয়ান নেতা জিতেন ডকাল, খোকন ঢালী, প্রাক্তন ২ নং মন্ডল সভাপতি জগবন্ধু ঘোষ,মহিলা নেত্রী হেনা রানী মন্ডল, টুম্পা ঢল সহ একাধিক নেতৃত্ব। জামালপুর ঝুলন তলা মন্ডল পার্টি অফিস থেকে র‍্যালীটি শুরু হয়ে কালনা ফটক গোড়া হয়ে হালারা মোড়, বেত্রাগর, সাহাপুর, মহিন্দর, ভেরিলী পুল, চৌবেড়িয়া হয়ে জামালপুর ঝুলন তলায় শেষ হয়। 

প্রায় ২ হাজার কর্মী বাইক নিয়ে এই র‍্যালী তে যোগ দেন। প্রধান বাবু সকলকে স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা জানান। তিনি এই র‍্যালী তে অংশ নেওয়া সকল দেশপ্রেমিকদের ধন্যবাদ জানান।

 তিনি তাঁর মন্ডল ও জামালপুরের সকলের উদ্দেশ্যে বলেন আগামী কাল স্বাধীনতা দিবসে সকলে নিজেদের বাড়িতে পতাকা উত্তোলন করেন। এরই সাথে তিনি জানান আগামী কাল স্বাধীনতা দিবসের দিন বিধায়ক অরুন হালদারের নেতৃত্বে হালারা বিপত্তরিণী তলা থেকে একটি বিশাল র‍্যালী করা হবে যাতে উপস্থিত থাকবেন জেলা সভানেত্রী স্মৃতিকণা বসু। সেই মিছিলেও তিনি সকলকে অংশ নিতে আহ্বান করেন।