হর ঘর তিরঙ্গা : বিজেপির জামালপুর ১ নং মণ্ডলের উদ্যোগে মিছিল
Sangbad Prabhati, 13 August 2026
অতনু হাজরা, জামালপুর : সারা রাজ্য জুড়ে সপ্তাহব্যাপী পালন করা হচ্ছে হর ঘর তিরঙ্গা যাত্রা। ৯ আগস্ট থেকে শুরু হওয়া এই কর্মসূচি ১৭ আগস্ট পর্যন্ত চলবে। এই উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করছে বিজেপি। বৃহস্পতিবার জামালপুরে বিজেপির ১ নং মণ্ডলের পক্ষ থেকে হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সামনে রেখে একটি মিছিল করা হয়।
মিছিলে নেতৃত্ব দেন মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল। ছিলেন মহিলা মোর্চার নেত্রী হেনা রানী মন্ডল, টুম্পা ঢল, ২ নং মণ্ডলের প্রাক্তন সভাপতি তথা জেলা কমিটির সদস্য জগবন্ধু ঘোষ সহ অন্যান্যরা। মিছিলটি মন্ডল কার্যালয় থেকে শুরু করে জামালপুর বাজার , থানা মোড় হয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত সকলের হাতে ছিল জাতীয় পতাকা। এদিনের মিছিলে থেকে সাধারণ মানুষকে জাতীয় পতাকা বিতরণ করা হয়।


