Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরের পাঁচড়া পঞ্চায়েতে শুরু হলো ১২৫ দিনের কাজ


 

জামালপুরের পাঁচড়া পঞ্চায়েতে শুরু হলো ১২৫ দিনের কাজ

Atanu Hazra 
Sangbad Prabhati, 12 August 2026

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে পাঁচড়া পঞ্চায়েতে শুরু হলো জি রাম জী প্রকল্পে ১২৫ দিনের কাজ। এই পঞ্চায়েতের উত্তর সারংপুর গ্রামে শুরু হয় এই কাজ। এলকার ৪০ - ৫০ জন জব কার্ডধারী শ্রমিক আজকের এই ১২৫ দিনের কাজে অংশ গ্রহণ করে। আজকের এই কাজের সরেজমিনে পরিদর্শন করলেন জামালপুর ১ নং মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল।

 তিনি নিজে কাজের অগ্রগতি খতিয়ে দেখেন এবং কর্মীদের উপস্থিতিও খতিয়ে দেখেন। তিনি বলেন রাজ্য সরকারের উদ্যোগে নতুন ভাবে শুরু হয়েছে ১২৫ দিনের কাজ। সব কিছুই ডিজিটাল পদ্ধতিতে হবে। ফলে কর্মীদের উপস্থিতির বিষয়ে অনেক স্বচ্ছতা থাকবে বলে তিনি মনে করেন। নতুন ভাবে জব কার্ডে ১২৫ দিনের কাজ আবার শুরু হয়ে কাজ পাওয়ায় খুশি গ্রামের মানুষজন।