যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে ঘরে ঘরে তেরঙ্গা যাত্রা
Sangbad Prabhati, 11 August 2026
অতনু হাজরা, জামালপুর : পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে ১১ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত চলবে ঘরে ঘরে তেরঙ্গা যাত্রা। সেই উপলক্ষ্যে জামালপুর ব্লক যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে আজ থেকে অর্থাৎ ১১ - ১৪ আগস্ট নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ জামালপুর বাসস্ট্যান্ড থেকে স্থানীয় জামালপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে একটি পদযাত্রা করা হয়।
উপস্থিত ছিলেন ব্লক যুব আধিকারিক শুভাশীষ সরকার, অনুপম চ্যাটার্জী, জামালপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রবীর কুমার নায়েক সহ অন্যান্যরা। প্রত্যেক ছাত্র ছাত্রীর হাতে ছিল ভারতের জাতীয় পতাকা। পদযাত্রাটি জামালপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে জামালপুর বাজার ঘুরে আবার বাসস্ট্যান্ডে শেষ হয়। শুভাশীষ বাবু জানান ঘরে ঘরে তেরঙ্গা উপলক্ষ্যে তাঁরা আজ একটি পদযাত্রা করলেন। এছাড়াও একদিন সেলিমাবাদ উচ্চ বিদ্যালয়ে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন। একদিন হালারা মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত সাইকেল র্যালী করবেন।



