মেমারিতে বিবেকানন্দ ইয়ংস কর্নার এর স্বাস্থ্য শিবির
Sangbad Prabhati, 3 August 2026
অতনু হাজরা, মেমারি : পূর্ব বর্ধমান জেলার মেমারি স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বিবেকানন্দ ইয়ংস কর্নার প্রাঙ্গনে বিনামূল্যে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল। এই স্বাস্থ্য শিবির আয়োজনে সর্বতোভাবে সহযোগিতা করেন কলকাতার পিয়ারলেস হসপিটাল। ক্লাবের সদস্য সদস্যা ছাড়াও এলাকার অনেক মানুষ এসে এই স্বাস্থ্য শিবিরে পরিষেবা গ্রহণ করেন।
ক্লাবের সম্পাদক হিল্লোল দাস জানান, এই ধরনের সমাজ সেবা মূলক কাজ তাঁরা করে থাকেন। এবারের এই স্বাস্থ্য শিবিরে মূলত কার্ডিওলজি ও অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত থেকে রুগী দেখেন এবং তাঁদের পরামর্শ দেন। এছাড়াও ব্লাড প্রেশার, ব্লাড সুগার পরীক্ষা পালমোনারি ফাংশন টেস্ট সম্পূর্ণ বিনা মূল্যে করা হয়। ১০০ জনেরও বেশী রুগী কে এই স্বাস্থ্য শিবিরে পরিষেবা দেওয়া হয়।
তিনি আরও জানান, যদি এই শিবিরে পরীক্ষা করার পর আরো অন্য উন্নত চিকিৎসার প্রয়োজন হয় তাহলে কলকাতা পিয়ারলেস হাসপাতালে বিনা ব্যয়ে বা স্বল্প ব্যয়ে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হবে। ক্লাবের সভাপতি জয়ন্ত সাহা জানান শুধু সমারোহের সাথে দুর্গা পূজার আয়োজন করাই নয় সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই তাঁরা সারা বছর ধরেই এই ধরনের অনুষ্ঠান করে থাকেন।



