Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বর্ধমানে ধৃত জঙ্গি যোগে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেপ্তার হামিমের বান্ধবী অর্পিতা


 

বর্ধমানে ধৃত জঙ্গি যোগে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেপ্তার হামিমের বান্ধবী অর্পিতা 


Sangbad Prabhati, 1 August 2026

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : জঙ্গি যোগের সন্দেহে বর্ধমান থেকে গ্রেপ্তার হামিম মণ্ডলের বান্ধবী অর্পিতা সরকারও এ বার পুলিশের জালে। শুক্রবার রাতে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ)। অভিযোগ, হামিমের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল তাঁর। হানিট্র্যাপের মাধ্যমে অপহরণ করার 'অ্যাসাইনমেন্ট' পেতেন অর্পিতা। ৩১ জুলাই হামিমকে বর্ধমানের রেনেসাঁ টাউনশিপ থেকে গ্রেপ্তার করে এসটিএফ। পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-এর সঙ্গে তাঁর যোগ পাওয়া গিয়েছে বলে খবর। এ বার তাঁর বান্ধবী অর্পিতাও পুলিশের জালে। তাঁদের জেরা করে ও ইলেকট্রনিক ডিভাইস খতিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে আসতে পারে।

ইতিমধ্যেই হামিমকে ১৪ দিনের এসটিএফ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বর্ধমান থেকে জেরার জন্য তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। এসটিএফ অর্পিতাকে গ্রেপ্তার করে বর্ধমান থানায় নিয়ে আসে। এরপর তাঁকে পূর্ব বর্ধমান জেলা আদালতে হাজির করে এসটিএফ হেফাজতে নেবার আবেদন জানায়। আদালত ১৪ দিনের এসটিএফ হেফাজত মঞ্জুর করেছে বলে জানা যায়। জঙ্গি যোগে এসটিএফ জোরদার তদন্তে নেমেছে।