Women's Aid মুখ্যমন্ত্রীর নির্দেশানুসারে জামালপুর থানায় নারী সহায়তা কেন্দ্র
Atanu Hazra
Sangbad Prabhati, 4 July 2026
Sangbad Prabhati, 4 July 2026
অতনু হাজরা, জামালপুর : রাজ্য সরকারের নির্দেশে প্রতিটি থানাতেই খোলা হলো মহিলাদের জন্য সহায়তা কেন্দ্র। পূর্ব বর্ধমানের জেলার জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মণ্ডলের উদ্যোগে জামালপুর থানায় খোলা হলো মহিলাদের জন্য সহায়তা কেন্দ্র।
এরপর থেকে মহিলারা যে কোনো সমস্যায় যেকোনো সময় এই সহায়তা কেন্দ্রে এলেই পুলিশি পরিষেবা পাবেন। রাজ্যে পালাবদলের পর রাজ্যের মুখ্যমন্ত্রীর এই অভিনব উদ্যোগের যথেষ্ট প্রশংসা করছেন সাধারণ মানুষ।



