Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দীননাথ দাস বিদ্যালয়ে পরিবেশ বিষয়ক কর্মশালা


 

দীননাথ দাস বিদ্যালয়ে পরিবেশ বিষয়ক কর্মশালা



ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পরিবেশ উন্নয়ন পরিষদের উদ্যোগে আজ কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে হয়ে গেল স্থায়ী পরিবেশের লক্ষ্যে একটি কর্মশালা – উইপ্রো আর্থিয়ান পর্যাবরণ মিত্র ২০২৬-২৭। উইপ্রো ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এই পরিষদ রাজ্যব্যাপী ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের মধ্যে মূলত জল সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং জীববৈচিত্র রক্ষণ - এই তিনটি বিষয়ে অনলাইন ভিডিও প্রকল্প আহ্বান করে এবং তার মূল্যায়নের ভিত্তিতে পুরস্কৃত করে। 

পরিষদের সম্পাদক তথা জুলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রাক্তন বিজ্ঞানী ড. অমলেশ মিশ্র জানান, বিজ্ঞানচর্চা শুধু উচ্চশিক্ষা বা প্রখ্যাত বিজ্ঞানসংস্থায় সীমিত থাকতে পারে না। সুবৃহৎ এই দেশের প্রত্যন্ত এলাকাতেও বহু ছোটবড় সমস্যা থাকতে পারে যা স্থানীয় হয়েও বৈশ্বিক। আমাদের তথা শিক্ষকশিক্ষিকাদের কাজ বিদ্যালয়স্তরে সেই সমস্যা চিহ্নিত করতে এবং এককভাবে বা যৌথ প্রচেষ্টায় তার সমাধানের সম্ভাব্য রূপরেখা নির্ণয় করতে শেখানো। শৈশব বা কৈশোরে দৃষ্টির অন্যরকম স্বচ্ছতা থাকে যা একপ্রকার মানবসম্পদ। তাকে সঠিক ব্যবহার করতে পারলে শেষ পর্যন্ত দেশের লাভ।

কর্মশালায় বক্তা অপরূপা বৈরাগী বায়ো ই-থ্রির কথা বলেন। এডুকেশন, এমপাওয়ারমেন্ট, এনভায়ার্নমেন্ট – এই সঙ্গতিতে শিক্ষা এবং আমাদের ভবিষ্যৎ নির্ভর করে আছে। এই সচেতনতা ছাড়া শিক্ষা অসম্পূর্ণ। 

কর্মশালায় উপস্থিত শিক্ষকশিক্ষিকাদের উদ্দেশ্যে তাঁরা জানান, আগস্টের মধ্যে এই প্রকল্প জমা নেওয়া হবে। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে সেখানে নিজ নিজ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের যুক্ত করে এই প্রকল্পে আগ্রহী সকল শিক্ষকশিক্ষিকাকে যুক্ত করা হবে এবং সেখানে মেসেজ আদানপ্রদানের মাধ্যমে সবরকম জিজ্ঞাসার উত্তর দেওয়া হবে, সমস্যার সমাধান করা হবে।

কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রধানশিক্ষক ড. সুভাষচন্দ্র দত্ত জানান, এই পরিবেশ বিষয়ক কর্মশালা ছাত্রছাত্রীদের বিজ্ঞানভাবনায় ঋদ্ধ করবে এবং বইয়ের বাইরের বিশ্বপ্রকৃতি কৌতূহলের সঙ্গে জানতে বুঝতে সাহায্য করবে। উইপ্রোর মতো সংস্থা এভাবে শিক্ষার প্রসারে যত বেশি এগিয়ে আসবে তত জ্ঞান তার বহুমুখী তাৎপর্যে আমাদের আলোকিত করতে থাকবে। ড. অমলেশ মিশ্র যেভাবে হাতেকলমে বিজ্ঞানকে ছড়িয়ে দিতে তৎপরতা দেখিয়েছেন তা আমাদের সকলের কাছে অনুসরণীয় হয়ে থাকবে।

বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক দীপ্ত সুন্দর মুখোপাধ্যায় বলেন বিশুদ্ধ পরিবেশ ও জীব বৈচিত্র আছে বলে আমরা বেঁচে আছি এবং মানব সভ্যতা টিকে আছে I 

নেহরু হিন্দি বিদ্যালয়ের প্রধানশিক্ষক গণেশকুমার রাজদেব এই অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং এই প্রকল্পে ছাত্রছাত্রীদের যুক্ত করতে শিক্ষকশিক্ষিকাদের অনুরোধ করেন।