গুরু পূর্ণিমায় সকলের মঙ্গল কামনায় মা বিপত্তারিনীর পুজো দিলেন জামালপুরের বিধায়ক অরুণ হালদার
Atanu Hazra
Sangbad Prabhati, 29 July 2026
Sangbad Prabhati, 29 July 2026
অতনু হাজরা, জামালপুর : গুরু পূর্ণিমার দিনে জামালপুরের মানুষের মঙ্গল কামনায় মা বিপত্তারিনীর পুজো দিলেন জামালপুরের বিধায়ক অরুণ হালদার। আজ সকালে তিনি ও বিজেপির জামালপুর ১ নং মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল সহ কর্মীদের নিয়ে বিপত্তারিণী মায়ের মন্দিরে গিয়ে পুজো দেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আজকের এই পুণ্য দিনে তাঁর শিক্ষা গুরু, তাঁর বাবা মা এবং তাঁর আজকের এই জায়গায় আসার পথে তাঁর সমস্ত গুরুকে তিনি প্রণাম জানান। তিনি বিশেষ করে আজকের এই বিশেষ দিনে সন্ত রবিদাস বাবার শ্রী চরণে শত কোটি প্রণাম জানান। তিনি বলেন জামালপুরের সকল মানুষ যাঁরা তাঁকে এই বিধায়ক বানিয়েছেন সকলে যেন ভালো থাকেন, সুখে শান্তিতে থাকেন।

